এক্সপ্লোর

Deepika Padukone: '৮ ঘণ্টা করেই কাজ করতেন রানি-কাজল', দীপিকার পাশে দাঁড়িয়ে বললেন এই পরিচালক

Deepika Padukone News: দিনে ৮ ঘণ্টা শ্যুটিংয়ের দাবি জানিয়েছেন দিপীকা। এই দাবি ঠিক না ভুল?

কলকাতা: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবি 'স্পিরিট' থেকে বাদ গিয়েছেন। কারণ হিসাবে বঙ্গা জানিয়েছেন, দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে চাননি। এই বিষয়টি মেনে নেননি বঙ্গা। সেই কারণেই দীপিকাকে বাদ পড়তে হয়েছে ছবি থেকে। কিন্তু দীপিকা যে বিশেষ কিছু চাননি, সেই কথা বারে বারেই বলেছেন বলিউডের একাধিক তারকা। আর এবার, দীপিকার পাশে দাঁড়ালেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্র। তিনি বলছেন, দীপিকা যেটা চেয়েছেন, সেটা নতুন কিছুই নয়। এর আগে অনেক অভিনেত্রীই এমন করেছেন।

সম্প্রতি পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্র আইএএনএস-কে একটি সাক্ষাৎকারে বলেছেন- 'আমরা সম্পূর্ণ ছবি 'হিচকি' ২৮টি আট ঘণ্টার শিফটে শেষ করেছি। রানি মুখোপাধ্যায় হোক, বাচ্চা হোক, ক্যামেরাম্যান হোক বা স্পট বয়, সবাই সেই সময়ে শুটিং শেষ করেছেন। এমনটা অনেক বছর ধরেই হয়ে আসছে।'

'দীপিকা নতুন কিছু চাইছেন না...'

পরিচালক আরও বলেন- 'যখন আমি ২০১০ সালে কাজলকে নিয়ে শুটিং করছিলাম, তখন তিনি আট ঘণ্টার শিফটে কাজ করতেন। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি হয় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অথবা সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত, অথবা রাতে আট ঘণ্টার শিফটে কাজ করবেন। রানীও একই কাজ করেছেন। দীপিকা নতুন কিছু চাইছেন না।' 

'দীপিকা পাডুকোনের নামে পাবলিসিটি...'

সিদ্ধার্থ সবশেষে বলেন- 'যদি আমার কোনও অভিনেতার প্রয়োজন হয় এবং আমার বিশ্বাস থাকে যে আমি সেই কাজের ঘণ্টার মধ্যে ছবি শেষ করতে পারব, তাহলে আমি তাঁর সঙ্গে দিনে ৬ ঘণ্টাও কাজ করব। এটা শুধু অভিনেতা নিয়ে নয়। মানুষ শুধু দীপিকা পাড়ুকোনের নামে পাবলিসিটি পাচ্ছে। তিনি পরিবারের জন্য সময় চাইছেন, তিনি কী ভুল চাইছেন?'

প্রসঙ্গত, ছবি শুরু করার আগেই দীপিকা স্পষ্ট জানিয়ে দেন, পরিবারকে সময় দেওয়া তাঁর কাছে জরুরি। সেই কারণে তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এখানেই শেষ নয়, দীপিকা বলেছিলেন, ১০০ দিনের মধ্যে তাঁকে ছবি শেষ করতে হবে। তা যদি না হয়, তাহলে প্রত্যেক দিনের জন্য টাকা দিতে হবে তাঁকে। এই সমস্ত শর্তে রাজি ছিলেন না বঙ্গা। তিনি দীপিকাকে নারীবাদ নিয়ে খোঁটা দিয়েছিলেন। তবে এই ঘটনার পরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে বলিউড। অনেকে যেমন বঙ্গার পাশে দাঁড়িয়েছেন, তেমন অনেকেই সমর্থন করেছেন দীপিকাকে। কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ, সেই কথা জানিয়ে দিপীকার পাশে দাঁড়িয়েছেন সেফ আলি খান (Saif Ali Khan) থেকে শুরু করে অজয় দেবগণ (Ajay Devgan), কাজল (Kajol) পর্যন্ত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget