এক্সপ্লোর

Deepika Padukone: 'আমাদের সম্পর্কটা এককথায় অসাধারণ'

Pathaan: এই নিয়ে শাহরুখ - দীপিকা জুটির চতুর্থ ছবি মুক্তি পেতে চলেছে। বলিউডের বাদশার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সম্প্রতি এক সাক্ষাতকারে জানালেন পর্দার 'পিকু'।

মুম্বই: ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান' (Pathaan)। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham)। স্পাই থ্রিলার 'পাঠান'কে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এই নিয়ে শাহরুখ - দীপিকা জুটির চতুর্থ ছবি মুক্তি পেতে চলেছে। বলিউডের বাদশার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সম্প্রতি এক সাক্ষাতকারে জানালেন পর্দার 'পিকু'।

শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট দীপিকা-

শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যায় 'ওম শান্তি ওম' ছবিতে। এরপর 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতেও তাঁরা জুটি বাঁধেন। স্বাভাবিকভাবেই এই জুটিকে দারুণভাবে পছন্দ করেছেন দর্শকেরা। পর্দায় তাঁদের রসায়নও নজরকাড়ে। আর তাই শাহরুখকে প্রিয় সহ অভিনেতা বললেন দীপিকা। অভিনেত্রী বলেন, 'শাহরুখ এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে, আমরা অসাধারণ কিছু ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার'-এ কাজ করেছি। আর 'পাঠান'-এ আমি ফের আমার প্রিয় সহ-অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। শাহরুখ আর আমার সম্পর্কটা অসাধারণ। আমার মনে হয় দর্শকেরাও আমাদের জুটিটাকে ততটাই পছন্দ করে।'

আরও পড়ুন - Tu Jhoothi Main Makkaar: তাঁর ছবিতে কেন নায়িকারাই ভিলেন হন? জানালেন লভ রঞ্জন

'পাঠান'-এ শাহরুখ খানের সঙ্গে পর্দায় নজরকাড়া রসায়নের পিছনের গোপন রহস্যটা কী? দীপিকা পাড়ুকোন আরও বলেন, 'এক্ষেত্রে আমি এবং ও (শাহরুখ খান) দুজনেই এর জন্য ক্রেডিট নিতে পারি। আমার মতো শাহরুখও এই ছবির জন্য কড়া ডায়েট এবং শরীরচর্চার মধ্যে থাকত। এককভাবে অসাধারণ পারফরম্যান্স দেওয়ার পরই তা একসঙ্গে অসাধারণ লেগেছে। কিন্তু দিনের শেষে টিম হয়ে কাজ করার জন্যই সবটা সম্ভব। পরিচালক সিদ্ধার্থ আনন্দ গোটা ছবিটাকে অসাধারণভাবে তুলে ধরেছেন। আর যার কথা না বললেই নয়, তিনি আমাদের ছবির সিনেমাটোগ্রাফার। প্রতিটা দৃশ্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেচেন আমাদের ছবির স্টাইলিস্ট। যে আমাদেরকে পর্দায় যাতে সুন্দর লাগে, তার দায়িত্ব নিয়েছেন। চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য স্টাইলিস্টের ভূমিকা অনেকটা থাকে। তাই আমাদের গোটা টিমটাই অসাধারণ। সবাই খুব ভালো কাজ করেছে বলেই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা।'

নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে দীপিকা বলেন, 'এই ছবিতে আমি যে চরিত্রটিতে অভিনয় করছি, তা অন্যন্ত আকর্ষণীয়। এর আগে কোনও ছবিতেই আমি এধরনের চরিত্রে অভিনয় করিনি। স্পাই থ্রিলারের মধ্যে এটা সম্পূর্ণভাবে অ্যাকশন নির্ভর ছবি। এমন চরিত্রে আমি আগে অভিনয় করিনি।' আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে 'পাঠান'।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget