এক্সপ্লোর

Deepika Ranveer Baby: কন্যাসন্তান এল কোলে, সুখবর জানালেন দীপিকা-রণবীর

Deepika Padukone Ranveer Singh Baby:শনিবার গণেশ চতুর্থীর দিনেই মুম্বইয়ের এইচ. এন. রিলায়েন্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা।

মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। গণেশ চতুর্থীর দিনেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা। রবিবারই প্রথম সন্তানের খবর জানালেন দীপিকা-রণবীর (Ranveer Singh)।                           

যদিও দীপিকা কিংবা রণবীর সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ্যে জানাননি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শনিবার গণেশ চতুর্থীর দিনেই মুম্বইয়ের এইচ. এন. রিলায়েন্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছিল শনিবার বিকেল ৫টা নাগাদ দীপিকা পাড়ুকোনের গাড়ি পৌঁছয় রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালের সামনে। সঙ্গে ছিলেন নায়িকার মা। 

এর আগে শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। পরনে ছিল সবুজ শাড়ি, চুলে টেনে খোঁপা, টিপ-সিঁদুরে নজর কাড়েন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আশীর্বাদ নিতে পৌঁছে যান তাঁরা। দেখা যায় দীপিকার হাতটি শক্ত করে ধরে রয়েছেন রণবীর।                         

কিছুদিন আগে মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দিয়েছিলেন দীপিকা। সেই ছবি ভাইরালও হয়েছিল সোশাল মিডিয়ায়। 'সিঙ্ঘম' ছবির শ্যুটিংয়ের সময়ই প্রথমবার মা হওয়ার খবরের ছবিটি সামনে আসে। পুলিশের পোশাক পরে ছিলেন না দীপিকা। এতে অনেকের সন্দেহ হয়, তিনি আদৌ অন্তঃসত্ত্বা কি না। মা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর থেকেই, বারে বারে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা।      

এর আগে একবার রণবীর সিং বলেছিলেন, যে কোনও পদ্ধতিতেই তাঁদের সন্তান পৃথিবীতে আসুক না কেন, পুত্র বা কন্যা যাই হোক না কেন, তাঁরা তাঁকে আপন করেই নেবেন। রণবীরের এই কথার পর অনেকেই মনে করেছিলেন তবে সারোগেসি পদ্ধতির মাধ্যমেই হয়তো পৃথিবীতে সন্তান আনছেন দীপিকা। 

আরও পড়ুন, মা হওয়ার আগেই কেন বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল দীপিকাকে?

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন দীপিকা ও রণবীর। সেখানেও কোনও পোশাকেই স্পষ্ট ছিল না দীপিকার বেবি বাম্প। এমনকী মঞ্চে উঠে নাচও করতে দেখা যায় দীপিকাকে।  তবে কিছুদিন আগে প্রেগন্যান্সির ছবি পোস্ট করে সেই জল্পনায় জল ঢালেন অভিনেত্রী। সেপ্টেম্বরের শেষেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের কোল আলো করে আসার কথা তাঁদের প্রথম সন্তানের, জানান হয়েছিল সে খবর।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget