এক্সপ্লোর

বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী: প্রিয়ঙ্কাকে টপকে ১ নম্বরে দীপিকা

মুম্বই: হলিউডে প্রিয়ঙ্কা চোপড়া যতই শোরগোল মচান, বলিউডে কিন্তু পরিস্থিতি ভিন্ন। ইন্ডিয়া টুডে/সি ভোটারের সার্ভে বলছে, প্রিয়ঙ্কাকে সরিয়ে বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীর সিংহাসনটা দখল করেছেন দীপিকা পাড়ুকোন। গত বছর ইমতিয়াজ আলির ‘তামাশা’-য় দীপিকার অভিনয় সর্বজনপ্রিয় হওয়ার পর এখন তিনিই বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। আন্তর্জাতিক তুলনাতেও অর্থ রোজগারের দিক থেকে তাঁর নাম ১০ নম্বরে। সঞ্জয় লীলা বনশালীর ঐতিহাসিক ছবি ‘পদ্মাবতী’-তে অভিনয়ের জন্য ১২ কোটি টাকার চুক্তি করেছেন বলিউডের ‘মস্তানি’। আবার তাঁর প্রথম হলিউডি ছবি ‘এক্সএক্সএক্স রিটার্ন অফ জেন্ডার কেজ’-ও জানুয়ারিতে মুক্তি পাচ্ছে। মহিলা অ্যাথলিটদের উৎসাহিত করে তাঁর বিজ্ঞাপনও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। রণবীর সিংহের সঙ্গে তাঁর প্রেমের গল্পও বলিউডপ্রেমীদের মধ্যে রীতিমত জনপ্রিয়। এক নম্বরে দীপিকা থাকলেও দু'নম্বর আসন এখনও প্রিয়ঙ্কার দখলে। তাঁর আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র দ্বিতীয়ার্ধের শুটিং চলছে রমরমিয়ে। হলিউডি ছবি ‘বেওয়াচ’-ও মুক্তি পাবে আগামী মে মাসে। ‘বাজিরাও মস্তানি’-তে ‘কাশীবাঈ’-র ভূমিকায় প্রিয়ঙ্কার অভিনয় ফিল্মবোদ্ধাদের প্রশংসা পেয়েছে। তিন নম্বরে আপামর ক্রিকেটপ্রেমীর ‘বৌদি’, অনুষ্কা শর্মা। এ বছরের সবথেকে বড় ব্লকবাস্টার সুলতান তাঁরই ছবি। দীপাবলিতে আসছে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর অ্যাফেয়ারের গল্প তো মুখে মুখে চর্চিত। ইমতিয়াজ আলির ছবি ‘দ্য রিং’-এ তিনি কাজ করছেন শাহরুখ খানের সঙ্গে। ওই তিন নম্বরেই অনুষ্কার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফও। রণবীর কপূরের সঙ্গে ব্রেক আপ হয়ে গেলেও ক্যাটরিনা প্রবলভাবেই রয়েছেন বলিউডে। সেপ্টেম্বরের শুরুতে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর ‘বার বার দেখো’। সেখানে ‘কালা চশমা’ গানে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। মা হতে চলেছেন। ‘কি অ্যান্ড কা’-এর পর বলিউডে আপাতত নেই। কিন্তু ‘চামেলি’-র অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে এখনও কথা হবে না। স্বামী সেফ আলি খানের জন্মদিনে সেফ ও বোন করিশমার সঙ্গে তাঁর ছবিতে পরিষ্কার, এখনও কী দুর্দান্ত গর্জাস করিনা কপূর। শিগগিরই কাজ শুরু করবেন রিয়া কপূরের ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে। পাঁচ নম্বরে বলিউডের ফ্যাশনিস্তা সোনম কপূর। ‘নীরজা’-য় সাহসী বিমানসেবিকার ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। তবে সবথেকে আলোচিত তাঁর অসাধারণ স্টাইল সেন্স। রেড কার্পেটই হোক বা সন্ধের পার্টি- সোনম আসা মানেই, সকলের নজর অবশ্যম্ভাবী পড়বে তাঁর দিকে। ‘ভিরে দি ওয়েডিং’-এ আছেন তিনিও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget