এক্সপ্লোর

Deepika Padukone: মা হতে চান দীপিকা ? পরিবারে কবে আসছে নতুন অতিথি

Deepika Padukone Motherhood: দীপিকা বলেন, 'আমরা কি সন্তানের কথা ভাবি না, নিশ্চয়ই ভাবি। আমরা চাই সন্তান।  আমরা দুজনেই বাচ্চা খুবই ভালবাসি। কিন্তু তা বলে কি আমরা যখন তখন বাচ্চা নিতে পারি?

নয়াদিল্লি: ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন দীপিকা এবং রণবীর সিং। তবে তার আগে টানা ছয় বছর ধরে প্রেমপর্ব চলেছে তাঁদের। ২০১৫ সালে গোপনে আংটিবদলও সেরে নেন দীপিকা-রণবীর। সঞ্জয় লীলা বনশলীর 'রামলীলা' ছবির সেট থেকেই দুজনের প্রেমের শুরু। সমাজমাধ্যমে দুজনেই সমানভাবে সক্রিয়। দুজনেরই জনপ্রিয়তা এখন তুঙ্গে। এরই মাঝে এক সুখবর শোনালেন দীপিকা। জানালেন রণবীরের সঙ্গে সন্তানের জন্ম দিতে চান তিনি। সাজিয়ে তুলতে চান নিজের পরিবার।

পরিবার সাজাতে চান দীপিকা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকা জানান, 'আমি আর রণবীর দুজনেই বাচ্চাদের খুব ভালবাসি। আমরা যেদিন ঠিক নিজেদের মত করে নিজেদের পরিবার সাজাতে পারব, সেই দিনটার অপেক্ষা করছি। আমার আত্মীয়দের মধ্যে কাকু, কাকিমা, পরিবারের বন্ধুস্থানীয়রা সকলেই যখনই দেখা হয় আমায় বলেন যে আমি নাকি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছি।'

সন্তানকে কী শেখাবেন ?

দীপিকা আরও জানান, 'ইন্ডাস্ট্রিতে খুব সহজে টাকা এবং যশ পাওয়া যায়, কিন্তু তার পরেও আমার পরিবারের কাছে আমি কারও মেয়ে, কারও দিদি। আমি সেই পরিচয়টা হারাতে চাই না। আমি এবং রণবীর দুজনকেই আমাদের পরিবার অনেক বেশি বিনীত হতে শিখিয়েছে। আর সেই একই শিক্ষা, একই মূল্যবোধ আমি আমার সন্তানদের মধ্যেও দিয়ে যেতে চাই।'

এখনই মা হতে চান না !

তবে কি সন্তান সত্যিই চান দীপিকা ? সমাজে বহুদিন ধরে প্রেম করলে চিন্তা করা হয় বিয়ে কবে হবে, বিয়ের পর বাচ্চা, নাতি-নাতনি। এটা একপ্রকার ধরা-বাঁধা কথা। দীপিকা বলেন, 'আমরা কি সন্তানের কথা ভাবি না, নিশ্চয়ই ভাবি। আমরা চাই সন্তান।  আমরা দুজনেই বাচ্চা খুবই ভালবাসি। কিন্তু, তা বলে কি আমরা যখন তখন বাচ্চা নিতে পারি ? একেবারেই নয়। জীবনের এই পর্যায়ে আমরা দুজনেই এখন নিজেদের কর্মজীবন নিয়ে খুবই ফোকাসড, আমার মনে হয় না, এই সময় সন্তান নেওয়া ঠিক হবে বলে। আমরা এখন সন্তানের ব্যাপারে কিছুই ভাবছি না'।

সম্প্রতি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'ফাইটার' ছবিতে হৃতিকের সঙ্গে দীপিকার রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে। ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে। তবে তার আগে থেকেই নেটিজেনদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ এই প্রথম হৃতিকের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দীপিকাকে। 

আরও পড়ুন: Urfi Javed: হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কয়েক ঘণ্টা পর মুছে দিলেন উরফি

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget