এক্সপ্লোর

Urfi Javed: হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কয়েক ঘণ্টা পর মুছে দিলেন উরফি

Urfi Javed Post: কেন হাসপাতালে ভর্তি উরফি? জানা যায়নি এখনও। কিছুক্ষণ পর কেনই বা মুছলেন ছবি, তাও জানা যায়নি।

নয়াদিল্লি: হাসপাতালের বিছানায় শুয়ে নতুন বছর শুরু হল উরফি জাভেদের (Urfi Javed Hospitalised)। বছরের চতুর্থ দিনে এমনই ছবি পোস্ট করলেন তিনি। বলাই বাহুল্য, ২০২৪ সালের শুরুটা স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভাল কাটছে না 'বিগ বস ওটিটি' (Bigg Boss OTT) খ্যাত অভিনেত্রীর।

হাসপাতালে ভর্তি উরফি জাভেদ

ভিন্ন ধরনের পোশাকের জন্য প্রায়ই শিরোনামে থাকেন 'বিগ বস ওটিটি' খ্যাত উরফি জাভেদ। তবে এবার তাঁর শিরোনামে আসার কারণ অসুস্থতা। ৪ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন উরফি। মুখে লাগানো অক্সিজেন মাস্ক। যদিও হাসি মুখেই ছবি তুলেছেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '২০২৪ সাল শুরু করছি ধামাকার সঙ্গে'। একাধিক জাতীয় বিনোদন সংস্থার তরফে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, উত্তর মেলেনি। প্রসঙ্গত, এই ছবি পোস্ট করলেও কয়েক ঘণ্টা পর তা প্রোফাইল থেকে সরিয়ে দেন তিনি।

কেন হাসপাতালে ভর্তি উরফি? জানা যায়নি এখনও। তবে সাধারণত তিনি নিজের জীবনের আপডেট সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে থাকেন। সেই হিসেবে মনে করা যেতে পারে যে সুস্থ হয়ে স্বাস্থ্যের আপডেট তিনি নিজেই দেবেন। উরফির দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন অনেকেই। কেউ লিখলেন, 'আপনার দ্রুত আরোগ্য কামনা করছি'। অপর একজন লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো এবং প্রার্থনা করি ২০২৪ বাকিটা খুব শান্তিতে কাটুক'। 'গেট ওয়েল সুন' কমেন্টে ভরে তাঁর কমেন্টবক্স। 


Urfi Javed: হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কয়েক ঘণ্টা পর মুছে দিলেন উরফি

ছবি সৌজন্য: উরফির ইনস্টাগ্রাম

উরফি জাভেদের 'ক্লেম টু ফেম' অভিনব ধরনের পোশাক। সাধারণত যেসব জিনিস আমরা ফেলে দিই, তেমন অনেক কিছু থেকেই তিনি পোশাক তৈরি করেন এবং তা পরে প্রকাশ্যেও আসেন। একদিকে তিনি যদিও খুব সাবলীলভাবে নিজের তৈরি পোশাক পরেন, তেমনই অন্যদিকে তাঁর এই পোশাকের জন্য বিপুল কটাক্ষেরও শিকার হতে হয় উরফিকে। শুধু কটাক্ষ বা ট্রোলই নয়, একাধিকবার পেয়েছেন খুনের হুমকিও। 

আরও পড়ুন: Srijit Mukherji: 'মনস্থির করতে পারছেন না' সৃজিত? পরমের সঙ্গে ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত?

গত বছর 'হ্যালোইন'-এর আবহে তাঁর মেকওভার নিয়েও প্রবল চর্চা হয়। বিশেষ সাজের জন্য তিনি বেছে নিয়েছিলেন 'ভুল ভুলাইয়া' ছবিতে রাজপাল যাদবের বিখ্যাত 'ছোটা পণ্ডিত' লুক। সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। এবং কিছু ক্ষেত্রে তাঁকে শুনতে হয় কুরুচিকর মন্তব্য ও হুমকিও। একাধিক মন্তব্যে অভিযোগ উঠে আসে উরফি হিন্দু ধর্মকে অপমান করেছেন। সেই নিয়ে কড়া জবাবও দিয়েছিলেন উরফি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget