এক্সপ্লোর

মানসিক স্বাস্থ্য নিয়ে হু প্রধানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ভিডিও কনফারেন্স স্থগিত

করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা প্রসারে হাত মিলিয়েছেন বলিউড তারকারাও। সচেতনা প্রসার ও সংক্রমণের চক্রে ছেদ টানার লড়াইয়ে কর্তৃপক্ষের উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাঁরাও। তাঁদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। মানসিক স্বাস্থ্য ও অবসাদের মতো বিষয় নিয়ে বরাবরই সক্রিয় তিনি।

মুম্বই:করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা প্রসারে হাত মিলিয়েছেন বলিউড তারকারাও। সচেতনতা প্রসার ও সংক্রমণের চক্রে ছেদ টানার লড়াইয়ে কর্তৃপক্ষের উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাঁরাও। তাঁদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। মানসিক স্বাস্থ্য ও অবসাদের মতো বিষয় নিয়ে বরাবরই সক্রিয় তিনি। সম্প্রতি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ডিরেক্টর জেনারেল ডক্টর ট্রেডোসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে ভিডিও কনফারেন্সের ঘোষণা করেছিলেন দীপিকা। ২৩ এপ্রিল অর্থাত আজ এই ভিডিও কনফারেন্স হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত করা হয়েছে বলে অভিনেত্রীর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে দীপিকা ও হু প্রধানের ভিডিও কনফারেন্সে আলোচনা হওয়ার কথা ছিল। এরইমধ্যে ইনস্টাগ্রামে এক বার্তায় দীপিকা বলেছেন, অনিবার্য কারণে অতিমারির সময় মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার সংক্রান্ত বিষয়ে ট্রেডোস আধানোম ঘেব্রিয়েসাসের সঙ্গে আলোচনা আপাতত স্থগিত হল। দীপিকা বলেছেন, এই অতিমারির একটা গুরুত্বপূর্ণ দিক হল মানসিক স্বাস্থ্য। এই বিষয়টিকে অস্বাভাবিক এই সময় এবং তার পরবর্তী কালেও অগ্রাধিকার দেওয়া হবে ববে আশা করছি। উল্লেখ্য, এই কনফারেন্স ঘোষণার পর থেকেই নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছিলেন দীপিকা। ট্রেডোসের সঙ্গে হাত মেলানোয় দীপিকার সমালোচনা করেন তাঁরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ক্ষেত্রে ‘গোড়ার দিকের ভুলত্রুটি’ নিয়ে চিনকে দায়ী না করে ‘অতিরিক্ত ভরসা’ করার অভিযোগ উঠেছে হু প্রধানের বিরুদ্ধে। এ কারণেই কোনও কোনও মহলে সমালোচনার মুখে পড়েছেন ট্রেডোস। এই কারণেই কনফারেন্স বাতিল হল, না অন্য কোনও কারণ রয়েছে, তা অবশ্য না যায়নি।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget