এক্সপ্লোর

Deepika-Ranveer: বিদেশে বিলাসবহুল বিয়ের ৩ বছর আগেই বাগদান সেরেছিলেন রণবীর-দীপিকা!

Deepika-Ranveer Marriage: প্রোমোতে বলতে শোনা যাচ্ছে, রণবীর বলছেন, 'আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরে নিয়েছিলাম। কেউ যাতে ওর জীবনে আর না আসে, সেটাই সম্পূর্ণ নিশ্চিত করতে চেয়েছিলাম আমি।'

কলকাতা: তাঁদের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তবে, ২০১৮ নয়, তাঁদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)-এর প্রোমো সামনে আসতেই তোলপাড়... দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর!

'কফি উইথ কর্ণ' কার্যত বলিউডের অজানা গল্পের ঝুলি। যে সমস্ত তারকারা এই টক শো-তে আসেন, তাঁদের অনেক অজানা গল্পের বাক্স খোলেন কর্ণ জোহর (Karan Johar)। আজ প্রকাশ্যে এসেছে 'কফি উইথ কর্ণ' -র নতুন এপিসোডের প্রোমো। আর সেখানেই হাজির হবেন দীপিকা আর রণবীর। যাঁদের দাম্পত্য অনেকটাই খোলামেলা, সুখী, তাঁদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে। 

প্রোমোতে বলতে শোনা যাচ্ছে, রণবীর বলছেন, 'আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরে নিয়েছিলাম। কেউ যাতে ওর জীবনে আর না আসে, সেটাই সম্পূর্ণ নিশ্চিত করতে চেয়েছিলাম আমি।' ব্যাস.. এই কথাটুকুতেই তোলপাড়। বলিউডের জনপ্রিয় জুটির এই কথা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিবাহবার্ষিকীতে রণবীরকে নিয়ে লিখতে গিয়ে, লেখিকা এনটিমার কিছু অংশ উদ্ধৃতি করেছিলেন দীপিকা। পোস্টে লেখা দেখা যায়, 'নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধুত্ব খুঁজে বের করুন যাঁর প্রেমে পড়ছেন। এমন কেউ যে তোমার সম্পর্কে প্রচুর ভাল কথা বলে। এমন কেউ যাঁর সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি। বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভাল না বাসার জন্য যে তাঁর আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।' 

সেই পোস্টে তিনি আরও লেখেন, 'নিশ্চিত করবেন তিনি এমন কোনও মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাঁকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালবাসা যা কখনও লঘু হবে না - জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

আরও পড়ুন: Prabhas Birthday: 'বাহুবলী' আখ্যা জুড়ে গিয়েছে নামের সঙ্গে, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন প্রভাস

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget