এক্সপ্লোর

Prabhas Birthday: 'বাহুবলী' আখ্যা জুড়ে গিয়েছে নামের সঙ্গে, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন প্রভাস

Prabhas Birthday Story: ১৯৭৯ সালে প্রভাসের জন্ম হয়েছিল প্রভাসের। বাবা-মা ছাড়াও প্রভাসের দাদা ও দিদি রয়েছেন। হায়দরাবাদের নালন্দা কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন প্রভাস

কলকাতা: তাঁর জন্ম হয়েছিল প্রযোজক পরিবারেই। বাবা উপ্পালাপতি সূর্য নারায়ণ রাজু পেশায় ছিলেন প্রযোজক। জন্ম থেকেই তাই তাঁর যোগ ছিল রুপোলি পর্দার সঙ্গে। কিন্তু ধীরে ধীরে এই অভিনেতাই যে খ্যাতির কার্যত শীর্ষে পৌঁছে যাবেন, তা বোধহয় জন্মের পরে আন্দাজ করতে পারেননি কেউই। তাঁর নামের সঙ্গে বাহুবলী (Baahubali) আখ্যা জুড়ে দিয়েছিল ছবির সাফল্যই। এরপর আর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। দেশের অন্যতম ধনী ও বিখ্যাত তারকার মধ্যে একজন তিনি। আজ.. প্রভাসের (Prabhash) জন্মদিন। 

১৯৭৯ সালে প্রভাসের জন্ম হয়েছিল প্রভাসের। বাবা-মা ছাড়াও প্রভাসের দাদা ও দিদি রয়েছেন। হায়দরাবাদের নালন্দা কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন প্রভাস। সত্যানন্দ ফিল্ম ইন্সটিটিউড থেকেও পড়াশোনা করেছিলেন প্রভাস। পর্দার 'বাহুবলী'-র প্রথম ছবি ছিল ২০০২ সালে। 'ঈশ্বর' ছবির হাত ধরেই রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয়। এর পরের বছরেই, অর্থাৎ ২০০৩ সালে তিনি 'রাঘবেন্দ্র' ছবিতে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এস এস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। এই ছবিতে এক রিফিউজির ভূমিকায় অভিনয় করেন তিনি।

এরপর ২০১২ সালে 'রেবেল' ছবিতে অভিনয় করেন প্রভাস। এরপর একাধিক ছবিতে কাজ করেন তিনি। কিন্তু প্রভাসের খ্যাতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটি হল 'বাহুবলী' (বাহুবলী দ্য বিগিনিং)। সালটা ২০১৫ রাজা মৌলীর প্রযোজনায় এই ছবি বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছিল গোটা দেশে। এই ছবিই প্রভাসের খ্যাতিকে ছড়িয়ে দেয় গোটা দেশে। ২০১৫ সালের পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলীর সিক্যুয়াল (বাহুবলী ২)। এটিই প্রথম ছবি যেটি ১০ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল। এই ছবির জন্য একাধিক পুরস্কার পান প্রভাস। শোনা যায়, বাহুবলীর জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস।

তবে বলিউডে পা রাখার পরে, তাঁর হিন্দি ছবি সাফল্যে মুখ দেখেনি বললেই চলে। 'শাহো' (Shaho) মুখ থুবড়ে পড়েছে। সাফল্যের মুখ দেখেনি বিগ বাজেট ছবি আদিপুরুষ (Adipurush)-ও। এখন প্রভাসের বাজি 'প্রজেক্ট কে' (Project K) ও 'সালার' (Salaar)। ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা প্রভাসের নতুন এই ছবির। গত সপ্তাহে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হঠাৎ গায়েব করে দিয়েছিলেন প্রভাস। কেন, তা তিনি জানাননি। জন্মদিনে দেখা গেল, ইনস্টাগ্রামে স্বমহিমায় রয়েছে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hombale Films (@hombalefilms)

আরও পড়ুন: Bipasha Basu: দেবীর দেবী-দর্শন, বিপাশা মেয়েকে চেনালেন দূর্গা, লক্ষ্মী, সরস্বতী...

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget