এক্সপ্লোর

'Pradhan': শুরু হল 'প্রধান' ছবির শ্যুটিং, প্রকাশ্যে নতুন পোস্টার

'Pradhan' Shooting Starts: বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দেব ও সৌমিতৃষা কুণ্ডু। মুক্তির অপেক্ষায় 'প্রধান'। আজ, শুক্রবার থেকে শুরু হল ছবির শ্যুটিং।

কলকাতা: অবশেষে শুরু হল শ্যুটিং। দেখা মিলল পুলিশ অফিসারের (Police Officer) বেশে দীপক প্রধানের একাংশ। শুক্রবার দেবের (Dev) পোস্টে উচ্ছ্বসিত দেব অনুরাগীরা। বহুদিন ধরেই তাঁরা প্রতীক্ষায় ছিলেন, এবার অবশেষে মিলল 'প্রধান' (Pradhan Shoot Starts) ছবি সম্পর্কে নতুন আপডেট। 

শ্যুটিং শুরু হল 'প্রধান' ছবির

বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দেব ও সৌমিতৃষা কুণ্ডু। মুক্তির অপেক্ষায় 'প্রধান'। আজ, শুক্রবার থেকে শুরু হল ছবির শ্যুটিং। এদিন একটি ছবি পোস্ট করে দেব লেখেন, 'যদি সব ঠিকঠাক ভাবে যায়... তাহলে দেখা হচ্ছে এই বড়দিনে। শ্যুটিং শুরু হচ্ছে আজ।' 

এই ছবির জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তা দেখেই স্পষ্ট ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। পোস্টার প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। একজন লেখেন, 'বাহ্! দেব দা মানেই প্রত্যেকবার নতুন কিছু'। অপর একজন লেখেন, 'অনেক শুভেচ্ছা গোটা টিমকে'। অপর একজন লেখেন, 'শুভেচ্ছা দেব দা এবং প্রধানের সম্পূর্ণ টিম। এই ক্রিসমাস হয়ে উঠুক প্রধানময়'। কেউ লিখলেন, 'আমাদের স্বপ্নের দিন হাজির'। 

অন্যদিকে এই মাসের শুরুর দিকে একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। বাঙালি দর্শকের প্রিয় 'মিঠাই'। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায়। আর প্রথম ছবিতেই বাজিমাত। স্বয়ং দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। 

এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছে একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 

আরও পড়ুন: Telly Mashala Update: দীপাকে চিনতে পারছে না সোনা-রূপা, শঙ্করকে কীভাবে রক্ষা করবে ঐশানী? নজরে টেলি মশালা

আপাতত অনুরাগীরা সকলেই উদগ্রীব বড়পর্দায় 'প্রধান'কে দেখতে। প্রথমবার দেব ও সৌমিতৃষার জুটি কেমন ছাপ ফেলতে পারে বড়পর্দায় সেটাও দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget