এক্সপ্লোর

Dev as Byomkesh: 'ব্যোমকেশ' দেবের পরিচালক বিরসা, সত্যবতীর চরিত্র নিয়ে জল্পনা জারি

Dev as Byomkesh: আজ সোশ্যাল মিডিয়ায় পরিচালকের কথা জানা গেলেও ছবির বাকি কাস্টের নাম এখনও প্রকাশ্য়ে আসেনি। দেব ব্যোমকেশ হচ্ছেন এই খবর জানার পরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছিল সত্যবতীর চরিত্র নিয়ে

কলকাতা: এবার ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। সেই খবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। তবে পরিচালকের নাম প্রকাশ্যে আসেনি তখনও। ইতিমধ্যেই বড়পর্দায় ব্যোমকেশ পরিচালনা করেছেন অরিন্দম শীল (Arindam Sil), অঞ্জন দত্তের (Anjan Dutt) মতো পরিচালকেরা। এবার নতুন ব্যোমকেশের হাত ধরছেন তিনি, ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিতে তিনিও প্রথম পা রাখছেন। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)।                                                                                                                                                               

আজ সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স -এর পরিচালনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দূর্গ-রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব।                                                                                                                                                                   

আরও পড়ুন: Jafar Panahi: রায় সত্ত্বেও জেলবন্দি ইরানের বরেণ্য পরিচালক, প্রতিবাদে অনশন শুরু জাফর পানাহির

দেব সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'                                                                                   

আজ সোশ্যাল মিডিয়ায় পরিচালকের কথা জানা গেলেও ছবির বাকি কাস্টের নাম এখনও প্রকাশ্য়ে আসেনি। দেব ব্যোমকেশ হচ্ছেন এই খবর জানার পরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছিল সত্যবতীর চরিত্র নিয়ে। তবে কী ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্র ( (Rukmini Maitra)-কে? সেই উত্তর অবশ্য এখনও অজানা।

        

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget