এক্সপ্লোর

Dev Exclusive Interview: বলিউডে পাড়ি দেবেন দেব? কী বলছেন 'ব্যোমকেশ'?

Actor Dev Exclusive Interview: 'আমার কাছে বাংলার থেকে ভাল কাজের অফারও আসেনি। বাংলায় আমি যে কাজটা করছি, তার থেকে ভাল মানের ছবি পেলে, সম্মান পেলে তবেই তো মুম্বই যাব'

কলকাতা: টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee).. বলিউডে একের পর ছক্কা হাঁকাচ্ছেন বাঙালি অভিনেতারা। বলিউডে কাজ করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-ও। অনুরাগীদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করে, বলিউডে কবে অভিনয় করবেন দেব (Dev)? তিনি বাংলায় একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে চলেছেন, রোজ ভাঙছেন নিজেকে। তাহলে কেন এখনও বলিউডে ব্রাত্য দেব? সেই প্রশ্নের উত্তর দিলেন দেব নিজেই। 

নিজের বলিউডে যাওয়ার পরিকল্পনা নিয়ে এবিপি লাইভকে (ABP Live) দেব বলছেন, 'বলিউযে কাজ করার যে ইচ্ছে প্রকাশ করব, তার জন্য আমায় অনেকটা সময় মুম্বইতে থাকতে হবে, মিটিং করতে হবে, নতুনভাবে শুরু করতে হবে। আমি সেই সময়টাই পাচ্ছি না। যেটুকু সময় পাচ্ছি, তখন মনে হচ্ছে, বাংলার জন্য, নিজের আগামী ছবিটা আরও ভাল করার জন্য ভাবনাচিন্তা করি। যেমন 'বাঘাযতীন'-এর শ্যুটিং করার সময় আমাদের স্পেশাল এফেক্টসে বাঘের প্রয়োজন ছিল। আমি ইচ্ছা ছিল, এমন একজন মানুষ এই গ্রাফিক্সের কাজটা করুক, যিনি বিশ্বসেরা। আমরা খোঁজ পেলাম সেই সংস্থার, যাঁরা 'আর আর আর' ছবির স্পেশাল এফেক্টসের কাজ করেছেন। পুরো টিম নিয়ে আমি চেন্নাই গেলাম। মিটিং করলাম। ওঁরা বিশাল একটা বাজেট দিলেন। সব মিলিয়ে একটা ৩ মাসের কাজ ছিল। ওরা যেদিন কাজ করবে সেটা পাকাপাকি হল, আমি 'বাঘাযতীন' ছবিটা ঘোষণা করলাম। আমি যদি মুম্বই গিয়ে স্ট্রাগল করি, তাহলে আমার বাংলার ছবির কাজগুলো নষ্ট হয়ে যাবে। আমার মনে হয়, বাংলা ছবি যেন গ্লোবাল লাগে, অন্যরকম দেখতে লাগে।'

দেব বলে চললেন, 'অন্যদিকে, আমার কাছে বাংলার থেকে ভাল কাজের অফারও আসেনি। বাংলায় আমি যে কাজটা করছি, তার থেকে ভাল মানের ছবি পেলে, সম্মান পেলে তবেই তো মুম্বই যাব। শুধু বলিউডে কাজ করব বলে মুম্বই যাব, সেটা আমি করব না। যতই ট্রোল করুক না কেন, বাংলা আমায় অনেক ভালবাসা দিয়েছে। বাংলায় আমায় ভালবাসার মানুষের সংখ্যাটা এত বেশি, যে তাঁদের সম্মান, ভালবাসা ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারব না।'

আরও পড়ুন: Dev Exclusive Interview: বাংলায় ভাল কাজ আর সম্মান পেলে বলিউডে যাব কেন‍: দেব | ABP Live Exclusive

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি

ভিডিও

Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget