এক্সপ্লোর

Dev on Anirban Bhattacharya: '১০ মাস ধরে একটা মানুষ 'ব্যান', তাঁকেও তো সংসার খরচ চালাতে হবে', অনির্বাণ প্রসঙ্গে মন্তব্য দেবের

Dev on Anirban Bhattacharya Issue: সাংবাদিক আর অনুরাগীদের প্রশ্নের উত্তরে দেব যেমন ধোঁয়াশা বজায় রেখেছিলেন, শুভশ্রীর প্রশ্নের উত্তরেও কিছুটা সেই ধোঁয়াশাই জিইয়ে রাখলেন তিনি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দেব-শুভশ্রীর নতুন ছবি 'দেশু সেভেন'-এ অনির্বাণ ভট্টাচার্যের অংশগ্রহণ নিয়ে জল্পনা।
  • অনির্বাণের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার বিষয়ে দেব তাঁর উদ্বেগ প্রকাশ করেন।
  • শিল্পী এবং টেকনিশিয়ানদের সম্মান এবং কাজের অধিকার রক্ষায় দেবের আহ্বান।
  • দর্শকদের ইচ্ছাকে সম্মান জানিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা।

কলকাতা: দেব-শুভশ্রীর (Dev and Subhasree Ganguly) পুজোর ছবি, অর্থাৎ 'দেশু সেভেন' (DeSu7)-এ অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) থাকছেন কি না.. তা নিয়ে ক্রমাগত চর্চা চলছে। সদ্যই শোনা গিয়েছিল যে, এই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অনির্বাণকে। তবে দেব-কে এ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি ধোঁয়াশা বজায় রাখেন। আর আজ, বিনোদন দুনিয়ার সবার নজর ছিল যে ফেসবুক লাইভের দিকে, তা হল দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এই প্রথম, পুজোর ছবি নিয়ে ঘোষণা করতে পাশাপাশি বসে ফেসবুক লাইভ করলেন তাঁরা। দর্শকদের প্রশ্নের উত্তর যেমন দিলেন, পাশাপাশি ছবি নিয়েও বড় ঘোষণা করলেন। আর এই লাইভেই, শুভশ্রী সরাসরি দেবকেই প্রশ্ন করে বসলেন, তাঁদের পুজোর ছবিতে অনির্বাণ থাকছেন কি না? কী উত্তর দিলেন দেব? 

সাংবাদিক আর অনুরাগীদের প্রশ্নের উত্তরে দেব যেমন ধোঁয়াশা বজায় রেখেছিলেন, শুভশ্রীর প্রশ্নের উত্তরেও কিছুটা সেই ধোঁয়াশাই জিইয়ে রাখলেন তিনি। এদিন শুভশ্রী দেবকে প্রশ্ন করেন যে, অনির্বাণ কী 'দেশু সেভেন' (DeSu7)-এ থাকছেন? দেব বলেন, 'অনির্বাণকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই সময়ে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। খবরে বিষয়টা দেখলাম। সেই সময়ে বিষয়টা না ভাবলেও, তারপর থেকে ভাবতে শুরু করলাম। ফেডারেশনের সঙ্গে ওর একটা মনোমালিন্য চলছে। আমি চাই, সবাই যেন সুস্থভাবে কাজ করতে পারে। আমি, জিৎ-দা আর বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বাদ দিয়ে, নায়কই নেই... অঙ্কুশ, আবির, পরমব্রত সবাই চেষ্টা করছে। আমরা সবাই চেষ্টা করছি। সেখান থেকে একজন নায়ককে ব্যান করে দেওয়া মানে তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাওয়া। ১ বছরে অনির্বাণ 'হইচই'-তে একাধিক সিরিজ করে ফেলে। বছরে অন্তত ১০০ দিন তো ও কাজ করে। সেই ১০০ দিনের কাজটা বন্ধ। আমি আগের দিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলাম। একজন লিডারের কাজ হচ্ছে, মানুষকে ২ বেলা খাবার জোগাড় করে দেবে। তার খাবার বন্ধ করে দেবে না।'

দেব আরও বলেন, 'একজন শিল্পীর কাছে, তাঁর সম্মান ছাড়া আর কী রয়েছে? সব বিষয়ে ক্ষমা চাইতে হবে কেন? যদি একজন সর্দারজিকে বলা হয় পাগড়ি খুলে পায়ের নিচে রাখতে বা মুসলিম কোনও ভাইকে বলা হয় টুপি খুলে পায়ের নিচে রাখতে বা ব্রাহ্মণকে বলা হয় ঠাকুর ফুল পায়ে ছোঁয়াতে.. এটা কেন? একজন শিল্পীর কাছে তার সম্মানটা চলে গেলে সে তো উলঙ্গ হয়ে যাবে। বাঙালি শুধুই কী কাঁকড়ার জাত? আমরা তো বিপ্লবীর জাত ও ছিলাম। বাঙালি হচ্ছে প্রথম বিপ্লবী যারা আগলে রাখার জন্য লড়াইতে নেমেছিল। আমি বলছি.. আমি গতকাল অবধি ও 'দেশু সেভেন' (DeSu7)-এর মধ্যে অনির্বাণকে চাইছিলাম না, কিন্তু আজ আমি সত্যিই চাইছি অনির্বাণ কাজ করুক। আমাদের রাজ্যে রাজনীতি রয়েছে... কিন্তু কখনও কোনও নেতা দলবদল করতে তাঁকে তো সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে দেখিনি।'

এরপরে শুভশ্রী বলেন...'আমাদের মানুষজন ভীষণ নরম। সেখানে ক্ষমা চাওয়া.. কাউকে ছোট করা, কাউকে বড় করা কেন? আমরা তো ছোট থেকেই বিশ্বাস করে এসেছি, জেনে এসেছি যে, কাউকে ছোট করে বড় হওয়া যায় না। সেখানে শিল্পীদের জায়গা...' এখানে দেব শুভশ্রীকে থামিয়ে দিয়ে বলেন, 'শুধু শিল্পী নয়, কখনও যদি আমার কোনও টেকনিশিয়ান ভাই বোনেদের সমস্যা হয়, আমি তাদের হয়েও লড়ব। ১০ মাস ধরে একটা লোককে ব্যান করলে, তাকেও তো সংসার চালাতে হবে। খরচ চালাতে হবে। সে বেচারা ব্লগার হয়ে যাচ্ছে.. কোথাও গান গাইছে, সেখানেও বন্ধ করে দেওয়া হচ্ছে.. আবার আমি ফেডারেশন এবং সমস্ত টেকনিশিয়ানদের বলছি.. ইগো এমন এটা জিনিস, সেটা যত বাড়াবে, তত নিচের দিকে টেনে নামাবে। হিটলার ও একটা সময়ে নিজেকে নায়ক মনে করতেন। আমি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব.. আসুন সবাই একসঙ্গে কাজ করি। অনির্বাণ বা যাঁরা যাঁরা ব্যান হয়ে রয়েছেন, তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একটা খারাপ উদাহরণ তৈরি করছি।'

এরপরে দেব, এবিপি লাইভ বাংলাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে বলেন, 'বুম্বাদা একটি সাক্ষাৎকারে বলেছেন, কথাটা একদম ঠিক যে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী উদাহরণ তৈরি করে যাচ্ছি? একজন অভিনেতাকে ব্যান করে দিল আর আর্টিস্ট গিল্ড চুপ করে সেটা দেখছে! প্রশ্ন হল, কাজ করতে পারবেন কি না? আমার মনে হয়, যদি দর্শক চান, বাংলায়, বাংলার বাইরে যদি দর্শক চান অনির্বাণ কাজ করবেন, যদি চান দেব-শুভশ্রী সবাই মিলেমিশে কাজ করবেন.. তাহলে সব ঠিক হয়ে যাবে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget