এক্সপ্লোর

Laxmi Puja 2025: উত্তমকুমারের নাথবউ! জোড়া লক্ষ্মীপুজোর দায়িত্ব দেবলীনার কাঁধে, কীভাবে সামলাচ্ছেন সবটা?

Devlina Kumar: বাড়িতে লক্ষ্মীপুজো হয় দেবলীনার। আয়োজন নিজের হাতেই করেন অভিনেত্রী

কলকাতা: বিয়ের আগেই তাঁর বাড়িতে লক্ষ্মীপুজো হত। তবে এখন, জোড়া লক্ষ্মীপুজোর দায়িত্ব তাঁর কাঁধে। একদিকে যেমন নিজের বাড়ির লক্ষ্মীপুজো, তেমনই শ্বশুরবাড়িতে হয়ে আসা কিংবদন্তি লক্ষ্মীপুজো.. দুইই নিজের হাতে সামলান অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। বিয়ের পরে, তিনি উত্তমকুমারের বাড়ির পুত্রবধূ ও। উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো কিংবদন্তি, এখানকার প্রতীমা তৈরি হয় উত্তমকুমারের স্ত্রী গৌরী দেবীর আদলে। 

বাড়িতে লক্ষ্মীপুজো হয় দেবলীনার। আয়োজন নিজের হাতেই করেন অভিনেত্রী। এখন তাঁর কাঁধে জোড়া লক্ষ্মীপুজোর দায়িত্ব। সেই কারণে, নিজের বাড়ির পুজোর জোগাড় অনেকটাই এগিয়ে রাখেন দেবলীনা। তাঁর বাড়ির পুজোয়, প্রত্যেক বছর নাড়ু হবেই হবে। পাশাপাশি রয়েছে লুচি, পোলাও, ডাল, ভাজা, ছানার ডালনা, চাটনি, পাঁপড় আর পায়েসের আয়োজন। প্রত্যেকবার দেবলীনাদের বাড়িতে তৈরি এক ধরণের মাখা সন্দেশ হয়। আর প্রত্যেক বারই সেই মাখা সন্দেশ তৈরি নিয়ে এক এক রকম কাণ্ড হয়। এবার নাকি সন্দেশ মিহি হচ্ছিল না বলে সবটা নিয়ে মিক্সিতে বেটেছেন দেবলীনা। তবে নাকি সেই সন্দেশ মোটামোটি তৈরি হয়েছে। দেবলীনার বাড়িতে একটি বিশেষ সাদা নাড়ু ও তৈরি হয়েছে এবার। সেটা তাঁর এক ছাত্রী নাকি বানিয়েছেন। সব মিলিয়ে এলাহি আয়োজন দেবলীনার বাড়িতে ঠাকুর আনা থেকে শুরু করে পায়েস তৈরি.. সবই করেছেন দেবলীনা। 

পাশাপাশি, উত্তমকুমারের বাড়ির দুর্গাপুজোতেও থাকেন দেবলীনা। বাড়ির বড় বউ তিনি। সেই কারণেই গৌরবের সঙ্গে পুজোয় বসেন তিনি ও। শোনা যায়, স্ত্রী গৌরী দেবীর আদলে নাকি নিজের বাড়ির লক্ষ্মী প্রতিমা তৈরি করেছিলেন উত্তমকুমার। সেই ছাঁচের তৈরি প্রতিমাতেই পুজো হয়ে আসছে এখনও পর্যন্ত। এই দিনটা সবার জন্যই খোলা উত্তমকুমারের বাড়ির দরজা। অতিথি অভ্যাগতদের আগমণে ভরে থাকে বাড়ি। রাত করে হয় পুজো। পুজোর যাবতীয় আচার মেনে শ্বশুরবাড়ির কাজও করেন দেবলীনা।

রবিবার ছিল কার্নিভাল। সেখানে অংশ নিয়েছিলেন দেবলীনা। তার আগেই লক্ষ্মীপুজোর পায়েস রান্না করে রেখে গিয়েছিলেন তিনি। অন্যদিকে, ত্রিধারার পুজোতেও ভীষণ সক্রিয় থাকেন দেবলীনা। মা-কে বরণ করা থেকে শুরু করে যাবতীয় কাজই করেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget