এক্সপ্লোর

Devlina Kumar: 'বাঙালি শাড়ি পরে জিমও পারে', সরস্বতী পুজোয় সাবেকি সাজে দেবলীনার ওয়েট-ট্রেনিং!

Devlina Kumar News: দেবলীনা ফিটনেস ফ্রিক একথা কারও অজানা নয়। হাজার ব্যস্ততা থাকলেও কখনও তিনি মিস করেন না নিজের নিয়মিত শরীরচর্চা

কলকাতা: সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা.. প্রত্যেকেই প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন এই দিনটায়। তবে এক্কেবারে উল্টো পথে দেবলীনা কুমার (Devlina Kumar)। বাসন্তী শাড়ি তো পরলেন বটে, কিন্তু এবারের পুজোয় তিনি কী করলেন? সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা ভিডিও দেখে অবাক সকলেই।

দেবলীনা ফিটনেস ফ্রিক একথা কারও অজানা নয়। হাজার ব্যস্ততা থাকলেও কখনও তিনি মিস করেন না নিজের নিয়মিত শরীরচর্চা। ব্যাতিক্রম হল না সরস্বতী পুজো দিনটাতেও। বাসন্তী শাড়ি পরেই, জিমে ওয়েট ট্রেনিং করতে দেখা গেল দেবলীনাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। বাসন্তী ও গোলাপির মিশেলে একটি শাড়ি পরেছেন দেবলীনা। টেনে বাঁধা চুল, গায়ে সোনার গয়নাও। 

এই ভিডিও শেয়ার করে দেবলীনা লিখেছেন, 'আমার মতো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো। ভালবাসার দিনে আমি ওয়ার্কআউট করব না, তাও কি হয়! আর সরস্বতী পুজোর দিনে হলুদ শাড়ি পরব না তাও কি হয়। এই দুটো বিষয়কে তো মিলিয়ে ফেলতেই হল। শাড়িতে নারী.. যে জিমে ওজনও তোলে।' দেবলীনার এই ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী গীতশ্রী লেখেন, 'দুর্দান্ত। একেই বলে ভালবাসা।' আরও এক নেটিজেন লেখেন, 'শাড়ি পরে বাঙালি জিমও পারে।'

যদি এই প্রথমবার নয়, এর আগেও শাড়ি পরে জিম করার ভিডিও শেয়ার করে নিয়েছিলেন দেবলীনা, সেটা অবশ্য ছিল পুজোর সময়। দেবলীনা খাদ্যরসিক, আর তাই উৎসব হোক বা অনুষ্ঠান তিনি জিমে যেতে ভোলেন না কখনোই। অন্তত ঘণ্টা দেড়েক জিমে ঘাম ঝরান তিনি। এর মধ্যে ১ ঘণ্টা ওয়েট ট্রেনিং থাকে দেবলীনার শরীরচর্চায়। তাঁর ফিটনেস ঈর্ষণীয়। দেবলীনার নতুন এই ভিডিও বেশ পছন্দই হয়েছে নেটিজেনদের। প্রশংসায় ভরছে ইনবক্স। তবে জিমের এই পোস্টটি ছাড়াও, গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে প্রেমদিবস আর সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আরও পড়ুন: Aparajita-Saswata: ভালবাসার দিনে শাশ্বত-অপরাজিতা বলছেন, 'এটা আমাদের গল্প'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget