এক্সপ্লোর

Arijit Singh: 'প্লেব্যাক' না করার সিদ্ধান্ত নিয়ে পরিচালনায় অরিজিৎ সিংহ! কেমন এগোচ্ছে প্রথম ছবির কাজ? জানাচ্ছেন দিব্যেন্দু

Dibyendu Bhattacharya: অরিজিতের ছবির বিষয়বস্তু নিয়ে এখনই বেশি খোলসা করতে নারাজ দিব্যেন্দু।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গায়ক অরিজিৎ সিংহের প্রথম ছবিতে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য।
  • শান্তিনিকেতনে ছবির শ্যুটিং হয়েছে, কাজ ধীরগতিতে এগোচ্ছে।
  • অরিজিৎ প্রকৃতি ও সমাজকে ভালোবাসেন, ছবিতে সেই বার্তা থাকবে।
  • অরিজিৎ-কোয়েল জুটির প্রযোজনায় নওয়াজের মেয়ে শোরা-র আত্মপ্রকাশ।

কলকাতা: অরিজিৎ সিংহের (Arijit Singh) সঙ্গে তাঁর আলাপ দীর্ঘদিনের। সঙ্গীতশিল্পীকে নিজের ভাইয়ের মতো মনে করেন তিনি। আর সেই অরিজিৎ সিংহের প্রথম ছবিতেই অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya)। শান্তিনিকেতনে ইতিমধ্যেই ছবির কিছুটা অংশের শ্যুটিং হয়ে গিয়েছে। তবে সিনেমার কাজ এগোচ্ছে খুব ধীরে, প্রথম ছবি তাই মনের মতো করেই কাজ করতে চান অরিজিৎ। গানের দুনিয়ায় অরিজিৎ-কে কিংবদন্তি বললে অত্যুক্তি হবে না। সঙ্গীতের দুনিয়ায় তাঁকে নতুন করে চেনাবার প্রয়োজন নেই। তবে পরিচালক অরিজিৎ কেমন? 

অরিজিতের ছবির বিষয়বস্তু নিয়ে এখনই বেশি খোলসা করতে নারাজ দিব্যেন্দু। তবে তিনি জানালেন, অরিজিৎ ভীষণ ঠাণ্ডা মাথার মানুষ। ধীর গতিতে, কিন্তু ধরে ধরে, একেবারে খুঁতহীনভাবে কাজ করতে ভালবাসেন তিনি। দিব্যেন্দুর কথায়, 'অরিজিৎ শুধু আমার প্রিয় সঙ্গীতশিল্পীই নয়, ও আমার ভাই আর এখন দেখছি ও খুব দুর্দান্ত পরিচালক ও। অরিজিৎ প্রচারবিমুখ, নিজেকে নিয়ে খুব একটা ভাবে না। কিন্তু ও যেভাবে প্রকৃতিকে ভালবাসে, সেটা শিক্ষণীয়। ওর ছবিতেও প্রকৃতিকে রক্ষার বার্তা রয়েছে।'

দিব্যেন্দু আরও বলছেন, 'আমি অরিজিতের ভক্ত। শুধু ওর গানের গলা নয়, অরিজিৎ সমাজকে যে চোখে দেখে তা শিক্ষণীয়। প্রকৃতিকে অরিজিৎ ভালবাসে, সমাজকে ভালবাসে.. সেই বার্তাই ও ওর ছবিতে ফুটিয়ে তুলবে। ওর কাজের ধরণটা ভীষণ ভাল লাগছে। ওর ভাবনাগুলো আমার সঙ্গে ভীষণ মিলে যায়। এখনও অরিজিৎ সিনেমা নিয়ে বেশি কথা বলতে প্রস্তুত নয়। ও চায় ছবিটা শেষ হলে, সবাই জানুক। অরিজিতের মধ্যে যে শিল্পীসত্ত্বা রয়েছে, সেটা ওর প্রতিটি কাজে প্রকাশ পায়।  ওর কাছে, অভিনয়টা আবেগ থেকে আসবে। টেকনিক্যাল বিষয়গুলোর থেকে ওর কাছে গুরুত্বপূর্ণ হল ভিতর থেকে আসা অভিনয়।'

ছবির প্রযোজনা এখনও পর্যন্ত নিজের হাতেই রেখেছেন অরিজিৎ। ছবিটির প্রযোজনা করছেন অরিজিৎ, তাঁর স্ত্রী কোয়েল সিংহ ও মহাবীর জৈন। ছবির চিত্রনাট্য একসঙ্গে লিখেছেন অরিজিৎ আর কোয়েল। পরিকল্পনা, ছবিটি বড়পর্দায় মুক্তির আগে পাঠানো হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। অরিজিৎ পরিচালিত এই ছবির হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র কন্যা শোরা (Shora)। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন, অরিজিৎ পুত্র। একেবারে নতুন একটি জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget