এক্সপ্লোর

দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ‘রজনী’-র কথা মনে পড়ে, জানেন সেখানেও অভিনয় করেছিলেন শাহরুখ!

মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খান রুপোলি পর্দায় নিজের পরিচিতি তৈরি করার অনেক আগে থেকেই ছোটপর্দা-বড়পর্দা মিলিয়ে বিভিন্ন ছবি ও সিরিয়ালে কাজ করেছেন। বড়পর্দায় শাহরুখের প্রথম আত্মপ্রকাশ ‘আর্মি’ ছবির সৌজন্যে। যদিও, ‘দিওয়ানা’ ছবির মাধ্যমেই শাহরুখের পরিচিতি। বড়পর্দায় আত্মপ্রকাশের আগে ছোটপর্দার বিভিন্ন সিরিয়ালেও কাজ করেছেন কিং খান। ‘দিল দরিয়া’ বলে একটি সিরিয়ালে প্রথম কাজ করলেও, প্রডাকশনগত সমস্যার কারণে, ‘ফৌজি’ সিরিয়ালের সৌজন্যেই তাঁর প্রথম আত্মপ্রকাশ হয়। এবার শাহরুখের ফ্যান ক্লাব দূরদর্শনের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রজনী’তে বাদশার অভিনয়ের ‘ক্লিপিংস প্রকাশ করল। এই সিরিয়ালে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল শাহরুখকে। শাহরুখ এই সিরিয়ালে একজন সুপারস্টারের ভূমিকাতেই অভিনয় করেছিলেন, যাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিরিয়ালের মুখ্য চরিত্র রজনী। আশির দশকের জনপ্রিয় সিরিয়াল ‘রজনী’তে অভিনয় করে দর্শক মনে ঝড় তুলেছিলেন প্রয়াত প্রিয়া তেন্ডুলকর। সিরিয়ালে ‘রজনী’ ওরফে প্রিয়া তেন্ডুলকর সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর তাঁর এই প্রতিবাদী চরিত্রই প্রত্যেক দর্শককে আকর্ষিত করেছিল এই সিরিয়ালের দিকে। এই শোয়েরই একটি পর্বে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল শাহরুখকে। টুইটারে সেই পর্বের একটি ক্লিপিংস শেয়ার করেছেন শাহরুখ ভক্তরা।  দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতা শাহরুখের সঙ্গে দেখা করতে গিয়েছেন রজনী ওরফে প্রিয়া তেন্ডুলকর। সেখানে বাদশার সঙ্গে এক তরুণের বিষয় কথা বলতে শোনা গিয়েছে রজনীকে। সেই তরুণ বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছে, অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে তখন প্রিয়া শাহরুখকে এক প্রযোজকের কথা বলেন, যিনি সকলকে বলে বেড়াচ্ছেন তিনি তাঁর পরবর্তী ছবিতে শাহরুখকে দিয়ে অভিনয় করাচ্ছেন। সেখানে শাহরুখকে বলতে দেখা গিয়েছে, তিনি এই নামের কোনও প্রযোজককে চেনেনই না। এমনকি ছবি দেখালেও সেই প্রযোজককে চিনতে পারেননি শাহরুখ। তারপরই শাহরুখ বলেন, হয়তো তাঁর নামের অপব্যবহার করছেন কেউ। তারপর শাহরুখ বলেন, টাকা দিয়ে অভিনেতা হওয়া যায় না। যে আসল অভিনেতা, তাঁর কাজের জন্যে তিনি এমনিই পরিচিতি ও স্বীকৃতি পেয়ে যাবেন। সাফল্য কখনও টাকা দিয়ে কেনা যায় না। দেখুন সিরিয়ালের সেই অংশটি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget