এক্সপ্লোর

Deepika Kakar: স্টেজ ২ ক্যানসার, স্তন্যপান করাতে পারছেন না ছেলেকে! কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন দীপিকা?

Dipika Kakar: ছেলে প্রসঙ্গে দীপিকা জানিয়েছেন, তাঁরা ছেলে রুহানকে বুঝিয়েছেন, মা ভাল নেই

কলকাতা: অভিনয় থেকে ব্যক্তিগত জীবন, সমস্ত কিছু নিয়েই চর্চায় ছিলেন তিনি। তবে এখন তাঁর চর্চায় থাকার কারণ শুধুমাত্র তাঁর শারীরিক অবস্থা। স্টেজ ২ ক্যানসারে আক্রান্ত ছোটপর্দায় অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। তাঁর লিভারে একটি টিউমর হয়েছিল। পরীক্ষা করে দেযা যায়, সেই টিউমর ম্য়ালিকন্যান্ট। অস্ত্রোপচার করাতে হবে দীপিকার। সোশ্যাল মিডিয়ায় প্রথম নিজের ব্লগে এই খবর দেন অভিনেত্রীর স্বামী শোয়ের ইব্রাহিম। দম্পতির এক বছরের ছোট্ট সন্তানও রয়েছে, রুহান। মায়ের ক্যানসারের কথা কি আদৌ বুঝতে পেরেছে সে?

ছেলে প্রসঙ্গে দীপিকা

ছেলে প্রসঙ্গে দীপিকা জানিয়েছেন, তাঁরা ছেলে রুহানকে বুঝিয়েছেন, মা ভাল নেই। ছেলেকে স্তন্যপান করাতেন দীপিকা, কিন্তু এখন তা বন্ধ। ছেলে রুহান একরত্তি হলেও, সে যেন বুঝতে পেরেছে মায়ের কিছু একটা হয়েছে। সে বারে বারে মায়ের কাছে আসছে, দেখছে। স্তন্যপান বন্ধ তার, বাইরের খাবার খাচ্ছে সে। তবে দীপিকা জানিয়েছেন, রুহান পরিস্থিতি খুব বুঝতে পারে। দীপিকা আরও বলেছেন, একটা সময়ে তিনি ক্যানসার শব্দটা শুনেই ভয় পেয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা দীপিকা ও শোয়েবকে বারে বারেই বলেছেন, দীপিকা একেবারে সুস্থ হয়ে যাবেন। তাঁর রোগমুক্তি ঘটবে। এই রোগ কঠিন হলেও একেবারে যে রোগমুক্তি ঘটে না এমনটা নয়। দীপিকা জানিয়েছেন, তাঁরা এখন শক্ত থাকার চেষ্টা করছেন।

অভিনয়ের আগে কী করতেন দীপিকা?

'শ্বশুরাল সিমর কা' ধারাবাহিকের হাত ধরে প্রচারের আলোয় আসেন দীপিকা। যদিও এর আগে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন নিয়ে হামেশাই চর্চায় ছিলেন দীপিকা। অনেকেই জানেন, তিনি প্রথম থেকেই অভিনয় করতেন। কিন্তু অনেকেই জানেন না, দিপীকা প্রথম জীবনে অভিনেত্রী ছিলেন না। প্রথম জীবনে দীপিকা ছিলেন বিমান সেবিকা। ৩ বছর তিনি বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই সময় থেকেই মুম্বইতে বসবাস করতেন তিনি। বিমানে কাজ করতে করতেই তাঁর আলাপ রৌনক স্যামসনের সঙ্গে। রৌনক পেশায় পাইলট। বিমানে কাজ করতে করতেই দীপিকার সঙ্গে রৌনকের প্রেম, তারপরে বিয়ে। কিন্তু রৌনক আর দীপিকার বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তাঁদের এক কন্যাসন্তানও ছিল। বিয়ের ৪ বছরের মধ্যেই রৌনকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দীপিকার। এরপরেই দীপিকা পা রাখেন অভিনয়ে। তিনি প্রথম যে ধারাবাহিকে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকের নাম ছিল, 'নীল ভরে তেরে নেয়না দেবী'। এই শো-তে, ছোট চরিত্রের হাত ধরে প্রথম পর্দায় পা রাখেন দীপিকা। এরপরে তিনি সুযোগ পান, 'আগলে জনম মুঝে বিটিয়া হি কিজো' ধারাবাহিকে। এই ধারাবাহিকে রেখার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget