এক্সপ্লোর

Anurag Kashyap: ১০ মিনিট দেখা করতে লাগবে লাখ টাকা! নিজের দর বেঁধে দিলেন অনুরাগ কশ্যপ

Anurag Kashyap Controversy: তিনি চিরকালই প্রতিবাদী ও বিতর্কিত। নিজের মতামত স্পষ্টভাবেই রাখতে পছন্দ করেন সবার সামনে। খুব একটা তোয়াক্কাও করেন না লোকনিন্দার

কলকাতা: তিনি আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে উঠেছেন। এর আগে, একবার বাংলা ছবিকে 'ঘটিয়া' অর্থাৎ খারাপ বলার জন্য বিতর্কে জড়িয়েছিলেন তিনি, আর এবার নবাগতদের সঙ্গে সাক্ষাৎ করার দর বেঁধে দিলেন তিনি! অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। সোশ্যাল মিডিয়ায় আজ হঠাৎ বিস্ফোরক একটি পোস্ট করে, কেবল 'দেখা করা'-র জন্য আকাশছোঁয়া 'রেট' বেঁধে দিলেন পরিচালক! ঘটনাটা ঠিক কী? 

তিনি চিরকালই প্রতিবাদী ও বিতর্কিত। নিজের মতামত স্পষ্টভাবেই রাখতে পছন্দ করেন সবার সামনে। খুব একটা তোয়াক্কাও করেন না লোকনিন্দার। আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন অনুরাগ কশ্যপ। সেখানে তিনি লিখেছেন, 'নতুনদের সাহায্য করে অনেক সময় নষ্ট করেছি। তাঁদের অনেক সাহায্য করেছি। কিন্তু বেশিরভাগ সময়েই শেষমেষ গিয়ে দেখেছি তাঁরা ভীষণ মাঝারি মেধার। আর তাই, প্রত্যাশা নিয়ে যার-তার সঙ্গে আর দেখা করব না আমি। এবার আমি প্রত্যেক নবাগতের সঙ্গে দেখা করার বিনিময়ে টাকা নেব। ১০ থেকে ১৫ মিনিটের সাক্ষাতের জন্য ১ লাখ টাকা নেব আমি। আধঘণ্টা সাক্ষাৎ করার জন্য লাগলে ২ লাখ টাকা। ১ ঘণ্টা সাক্ষাতের বিনিময়ে আমি নেব পাঁচ লাখ টাকা। এখন থেকে এটাই আমার রেট। আমি নতুন মানুষদের সঙ্গে দেখা করে করে আর সময় নষ্ট করে করে একেবারে ক্লান্ত। এবার যদি মনে হয় এই অর্থ আপনি দিতে পারবেন, তবেই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর হ্যাঁ, গোটা টাকাটাই আগাম দিতে হবে।'

সোশ্যাল মিডিয়ায় অনুরাগের এ হেন পোস্ট যথারীতি ভালভাবে নেননি নেটিজেনরা। ট্রোলিং থেকে শুরু করে ক্ষোভ, সবই রয়েছে কমেন্টবক্সে। তবে অনুরাগের লেখার ছত্রে ছত্রেও রয়েছে চূড়ান্ত বিরক্তি। ঠিক কী কারণে লেখক বিরক্ত হয়ে এইরকম পোস্ট করলেন, তা অবশ্য তিনি খোলসা করেননি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)

আরও পড়ুন: Partha Sarathi Dev Death: 'ওঁর মৃত্যুতে শোকাহত', পার্থসারথি দেবের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget