এক্সপ্লোর

Partha Sarathi Dev Death: 'ওঁর মৃত্যুতে শোকাহত', পার্থসারথি দেবের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee on Partha Sarathi Dev Death: আজ নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'প্রবীণ অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণে আমি শোকাহত। ওঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি'

কলকাতা: তাঁর সঙ্গে স্মৃতি নেই, এমন অভিনেতা-অভিনেত্রী বোধহয় মেলা ভার। বর্ষীয়ান এই অভিনেতা কেবল গুণী নয়, তাঁর ব্যবহারেও মুগ্ধ ছিলেন নবীন থেকে প্রবীণ। গত ৪৩দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, আজ থামল সেই লড়াই। প্রয়াত হলেন, পার্থসারথি দেব (Partha Sarathi Dev Death)। আজ সকাল ১১.৫০ নাগাদ মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আজ প্রবীণ এই অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আজ নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'প্রবীণ অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণে আমি শোকাহত। ওঁর চলে যাওয়ায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হল। ওঁর পরিবার, বন্ধুরা ও অনুরাগীদের আমার সমবেদনা।' অভিনেতার প্রয়াণে শোকাহত সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। ৪০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন পার্থসারথী। আজ দুপুর ১২টার সময় অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে।

আজ সোশ্যাল মিডিয়ায়, প্রবীণ এই অভিনেতার সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। তিনি লিখেছেন, 'প্রথম সিনিয়র আর্টিস্ট হিসেবে তোমাকে পেয়েছিলাম। সত্যিই, দিনগুলো কত মজায় কেটেছিল। তোমার বাড়ি থেকে আনা ডিম ভাপা মিস করি। ভাল থেকো। তোমায় ভীষণভাবে মিস করব।'

শিল্পীর স্মরণে রূপাঞ্জনা লেখেন, ' পার্পল ষ্টুডিওতে তোমার একটা ছবির কাজ চলছিল, আর আমাদের ‘অনুরাগের ছোঁয়া’-র শ্যুটিং চলছিল। তুমি নিজে এসে দেখা করে গেলে। কয়েকজন তোমার চেনা শিল্পী আছে জেনে, তুমি তোমার শট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে।  এই তো গত মাসের কথা। কোর্টের দৃশ্যের শ্যুটিং চলছিল আমাদের। ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতো নতুন শিল্পীদের হাসির খোরাক হওয়ার থেকে বাঁচাতে সেই সময়ে। স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে। তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছি এবং রাখবও। তুমিও টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময়। তোমাকেও টাটা বলছি আজ..Have a safe journey!! Goodbye!! পার্থসারথি দেব।'  

 

আরও পড়ুন: Mamata Banerjee: 'ট্রফি আপনার বাড়িতে রাখব', সেলিব্রিটি ক্রিকেট লিগ জয়ের পরে মমতার কাছে আবদার যীশুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget