এক্সপ্লোর

Dream Girl 2: চকচকে ব্লাউজ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, আয়ুষ্মানের 'পূজা' অবতারে মুগ্ধ অনুরাগীরা

Ayushmann Khurrana: ২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল ২'।

কলকাতা: 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ঊর্দ্ধমুখী। এবার এই উত্তেজনা আরও বাড়িয়ে প্রকাশ্য়ে এল ছবির পোস্টার। ছবির মুখ্য় অভিনেতা আয়ুষ্মান খুরানাই (Ayushmann Khurrana) নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন পোস্টার। আয়ুষ্মান খুরানার সঙ্গে এই ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডে (Ananya Panday), পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত অভিনেতাদের।।

ছবির একাধিক টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক নতুন ছবির প্রচারেও দেখা মিলেছিল 'পূজা'র। তবে এর আগে কোথাওই তাঁর মুখ প্রকাশ্যে আসেনি। এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছিল একাধিকবার। এখন জানাযাচ্ছে ২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)। তবে একতা কপূর প্রযোজিত এই সিক্যুয়েল দেখতে উদগ্রীব জনতা। 

আরও পড়ুন...

চুলের জেল্লা বাড়াতে ব্যবহার করতে পারেন 'এগ হেয়ার মাস্ক', বাড়িতে সহজে কীভাবে তৈরি করবেন?

প্রথমে জানা গিয়েছিল ৭ জুলাই মুক্তি পাবে এই ছবি। পরে তা পিছিয়ে যায়। ছবি (Dream Girl 2) মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রযোজনা সংস্থা 'বালাজি টেলিফিল্মস লিমিটেড'-এর তরফে বলা হয়েছিল, 'আমরা চাই "ড্রিম গার্ল ২" ছবিতে পূজার চরিত্রে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana) নিখুঁত লাগুক এবং সেই কারণে তাঁর মুখের জন্য ভিএফএক্সটাকে পারফেক্ট করতে বেশি সময় নিচ্ছি। আমরা চাই দর্শক যখন ছবিটা দেখবেন তখন শ্রেষ্ঠ অভিজ্ঞতা হোক। ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ এই ভিএফএক্সের অংশ এবং দর্শকের কাছে উচ্চমানের কাজ পৌঁছে দিতে চাইছি আমরা।'

২০১২ সুজিত সরকারের ছবি 'ভিকি ডোনার'- এর মাধ্য়মে প্রথমবার লাইমলাইটে আসেন আয়ুষ্মান (Ayushmann Khurrana) ।তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে নৌটাংকি শালা, বেয়াকুফিয়া, দম লাগাকে হাসো, মেরি পেয়ারি বিন্দু, বরেলি কি বরফি,শুভ মঙ্গল সাবধান,অন্ধধুন,আর্টিকেল ১৫,ড্রিম গার্ল,বালা-এর মতো একাধিক হিট ছবি।'অন্ধধুন' ছবির জন্য় ২০১৯ সালে জাতীয় পুরস্কার পান অভিনেতা (Ayushmann Khurrana)। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয় এই বিটাউন তারকা।

বলিউডসূত্রে খবর অনুযায়ী, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে বলিউডের ভাইজান সলমন খানকে (Salman Khan)। তবে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে তা এখনও প্রকাশ্য়ে আসেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget