এক্সপ্লোর

Durga Puja Special 2021 : বিয়ের পর প্রথম শারদোৎসবই নীলাঞ্জনকে ছাড়া ... পুজোর প্ল্যান থেকে গান, আড্ডায় ইমন

যেখানেই থাকি সিঁদুর তো খেলবই .... এবিপি লাইভের কাছে মন খুললেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।

কলকাতা : ছোটবেলা কেটেছে হাওড়ার লিলুয়াতেই। বরাবরই একটু টম-বয়-সুলভ ইমন। পাড়ার দাদারাই ছিল বেশি বন্ধু। তাঁদের সঙ্গে ক্রিকেট খেলতেন চুটিয়ে। প্যান্ডেলে আড্ডা, ক্যাপ ফাটানো ... ফুটবল খেলা...সবকিছুই ছিল বাঁধন ছাড়া। সবথেকে বেশি পছন্দ প্যান্ডেলে ব্লিচিং পাউডারের গন্ধ। ওই গন্ধটা পেলেই এখনও মনটা ছোটবেলার পুজোয় চলে যায়। একাল-সেকাল মিলিয়ে দেয় ওই গন্ধ। ছোটবেলার পুজোর কথা বলতে গিয়ে নস্টালজিক সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। 

২০২১ সালে ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েছেন ইমন-নীলাঞ্জন। বিয়ের পর এইবছরই প্রথম দুর্গাপুজো, প্রথম সিঁদুর খেলা। কী প্ল্যান পুজোর ? কী করবেন ? নীলাঞ্জনের সঙ্গেই নিশ্চয়ই কাটাবেন পুজোটা ? এবিপি লাইভের কাছে মন খুললেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। জানালেন, পুজোর গানের কথা। ছোটবেলার পুজোর গল্প। শিল্পী বললেন, সারাবছরই এখন সাজগোজ চলে, অনুষ্ঠান করতে হয়। তাই পুজোয় নতুন জামা কেনা ও পরার এক্সাইটমেন্ট এখমন ম্লান। পুজোর আনন্দ তো আছেই, তবে ' এবারের পুজোটা একসঙ্গে কাটানো হচ্ছে না। কাজের জন্য থাকতে হচ্ছে কলকাতার বাইরেই। নীলাঞ্জন পুজোয় কলকাতা ছেড়ে কোত্থাও যান না। থাকছেন পরিবারের সঙ্গেই। তবে যেখানেই থাকি সিঁদুর তো খেলবই।' ইমন জানালেন, পুজোর কেনাকাটা তেমন হয়ে ওঠেনি। তবে করতে তো হবেই। 

পুজোর গান বের হচ্ছে। 'ইচ্ছে ডানা'। লিখেছেন মানিক বেরা। সোমবারই, ৪ অক্টোবরই মুক্তি পাচ্ছে গান - 'সেদিনের মতোই আজও শরত-রঙিন পরিবেশ, আমি যদি পাখি হতাম উড়ে যেতাম বেশ' । গানের কথা, কম্পোজিশন সবই নীলাঞ্জন ঘোষের। ইউটিউবে মুক্ত পাচ্ছে গানটি। অডিও ক্যাসেট, ডিভিডির দিন এখন প্রায় আর নেই। একক গান মুক্তি পায় ইউটিউব প্ল্যাটফর্মে। তবে তা নিয়ে আক্ষেপ তো নেইই, বরং ভাল গান শ্রোতা শুনবেন, তাই নিয়েই এক্সাইডেট ইমন। বিশ্বাস করেন, অন্ধকার সময় একদিন কেটে যাবে, ভাল গান থেকে যাবেই। যদিও সঙ্গীতশিল্পীর আক্ষেপ, এখনও পর্যন্ত অতিমারীর দাপটে খোলা মঞ্চে অনুষ্ঠান তেমন হচ্ছে না। টানা দুইবছর রোজগারের অভাবে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সঙ্গীতদুনিয়ার অনেকেই। সরকার একটু উদ্যোগী হলে এই সঙ্কটকাল কাটতে পারে, বিশ্বাস তাঁর। যেখানে সবকিছুই এখন কোভিড বিধি মেনে চলছে স্বাভাবিক ভাবে, তাহলে কেমন হবে না সাংষ্কৃতিক অনুষ্ঠান? প্রশ্ন শিল্পীর। 

ইমন জানালেন, বাজল তোমার আলোর বেণু সারা বছরই মনে বাজতে শুরু করেছে। কলকাতা থেকে যতদূরেই থাকুন না কেন, গানের সুরই তাঁকে বেঁধে রাখবে বাংলার আশ্বিনের শারদ প্রকৃতির সঙ্গে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget