এক্সপ্লোর

Emraan Hashmi: অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পেটে গুরুতর চোট, অস্ত্রোপচার করেই ফের শ্যুটিং শুরু ইমরানের!

Emraan Hashmi Injury: জানা যাচ্ছে, ‘আওয়ারাপন ২’  সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। রাজস্থানে চলছে সেই ছবির শ্যুট

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা ইমরান হাশমি রাজস্থানে ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন।
  • শ্যুটিংয়ের সময় পেটের পেশী ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করানো হয়।
  • মাথায় আঘাত পেয়েছেন নোরা ফতেহি, তবে তিনি এখন সুস্থ।
  • নোরা ফতেহি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর তীব্র নিন্দা করেছেন।

কলকাতা: বলিউডে একের পর এক দুঃসংবাদ। রবিবারই একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী নৃত্যশিল্পী নোরা ফতেহি (Nora Fatehi)। আর সেই রবিবারই জানা গেল, শ্যুটিং করতে গিয়ে পেটে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। তবে কাজ থামাননি তিনি। পেটে ব্যান্ডেজ নিয়েও শ্যুট চালিয়ে গিয়েছেন।

জানা যাচ্ছে, ‘আওয়ারাপন ২’  সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। রাজস্থানে চলছে সেই ছবির শ্যুট। আর সিনেমার সেটেই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পেটের ভিতরের পেশী ছিঁড়ে যায় তাঁর। প্রচুর রক্তপাত হয়। গোটা বিষয়টা বুঝতে একটু সময় লেগেছিল। বিষয়টি বুঝতে পারার পরে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করতে হয় অভিনেতাকে। তবে শ্যুটিং স্তদ্ধ হয়ে যাবে, সেই কারণে দীর্ঘ বিশ্রামে যেতে চাননি অভিনেতা। সামান্য বিশ্রাম করে, পেটে ব্যান্ডেজ নিয়েই ফের ফেরেন শ্যুটিং ফ্লোরে। 

এই খবর অবশ্য প্রথম প্রকাশ্যে আসে রবিবার। এদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা হিয়েছে, পেটে ব্যান্ডেজ নিয়ে শ্যুটিং করছেন ইমরান হাসমি। অনেক অনুরাগীই এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। জানতে চান অভিনেতার কী হয়েছে? অবশেষে প্রকাশ্যে এসেছে সবটা। তবে চিকিৎসকের তরফ থেকে জানানো হয়েছে অভিনেতার তেমন গুরুতর কোনও বিপদের আশঙ্কা নেই। পর্যাপ্ত বিশ্রাম পেলেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। 

অন্যদিকে, আজই নোরা ফতেহি জানিয়েছেন, একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে তাঁর সঙ্গে। মদ্যপ অবস্থায় এসে একটি গাড়ি ধাক্কা মারে নোরার গাড়িতে। প্রবল ঝাঁকুনিতে মাথায় গুরুতর চোট রাখে তাঁর। দুর্ঘটনার সময় প্রবল ঝাঁকুনি হয় এর ফলে গাড়ির দরজায় তাঁর মাথা জোরে ঠুকে যায়। নোরা বলছেন, 'সবচেয়ে বড় খবর, আমি বেঁচে আছি এবং ঠিক আছি। সামান্য কিছু আঘাত লেগেছে। কপাল ফুলে রয়েছে। আমি ঠিক আছি আপাতত, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে আমি হিংসা করি। আমি মদ্যপানকে ঘৃণা করি।'

নোরা ফতেহি আরও বলেন, 'আমি মদ, ড্রাগস, গাঁজার মতো যে কোনও নেশার চরম বিরোধী। এটা আপনারে শারীরিক আর মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যায়, সেটা আপনি বুঝতেই পারেন না। আমি কখনও কোনও নেশার প্রচার করি না। এত বছর ধরে আমায় এই একই কথা বলে যেতে হচ্ছে। মদ্যপান করে গাড়ি চালানো একেবারেই উচিত নয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget