এক্সপ্লোর

Ena Yash: গরমের ছুটিতে বড়পর্দায় মুক্তি পেতে পারে এনা-যশ জুটির ছবি 'চিনেবাদাম'

প্রযোজনা আর অভিনয়, দুয়ের দায়িত্বেই রয়েছেন তিনি। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে শ্যুটিং। এখন কেবল অপেক্ষা মুক্তির। জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

কলকাতা: প্রযোজনা আর অভিনয়, দুয়ের দায়িত্বেই রয়েছেন তিনি। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে শ্যুটিং। এখন কেবল অপেক্ষা মুক্তির। জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ইতিমধ্যেই মিউজিক ভিডিওর কাজও করে ফেলেছেন তিনি। কবে দর্শকেরা দেখতে পাবেন নতুন ছবি 'চিনেবাদাম' (Chine Badam)? এবিপি লাইভকে জানালেন এনা সাহা। 

নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা (Ena Saha)। নতুন ছবি, নতুন জুটি, কতটা আশাবাদী অভিনেত্রী ও প্রযোজক? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বলছেন, 'আমার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।' ছবিতে এনার চরিত্রের নাম তৃষা।

আরও পড়ুন: Montu Pilot: অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে ভাঙাগড়ার সুযোগ করে দেয় মন্টু পাইলট: সৌরভ

'চিনে বাদাম' ছবিতে এনার সঙ্গে জুটি বেঁধেছেন যশ। ছবির পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। পর্দায় দর্শক কবে দেখতে পাবেন যশ ও এনার জুটিকে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বললেন, আমরা পরিকল্পনা করছি গরমের ছুটিতে চিনে বাদাম মুক্তির। মে মাসের শেষের দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বড়পর্দাতেই মুক্তি পাবে চিনেবাদাম।'

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget