এক্সপ্লোর

Esha Gupta on Marriage: জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ বলি ডিভা এষা গুপ্তার?

আজ জন্মদিন 'ইনভিজবল ওম্যান' অভিনেত্রী এষা গুপ্তার (Esha Gupta)। চলতি বছর ৩৬-এ পা দিলেন অভিনেত্রী (Esha Gupta Birthday)। এই মুহূর্তে তিনি জয়পুরে ভাইয়ের বিয়ে উপভোগ করতে ব্যস্ত।

মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই স্পষ্ট কথা বলতে শোনা গিয়েছে বলিউড অভিনেত্রী এষা গুপ্তাকে (Esha Gupta)। বেশ কিছুদিন আগে প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোজের সঙ্গে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে আসেন অভিনেত্রী। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে অফিশিয়ালি এই সম্পর্কের কথা স্বীকার করা হয়নি। তাই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন রটার প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, 'সোশ্যাল মিডিয়া কিংবা যা রটে তাকে কেন্দ্র করেই মানুষ ভেবে ফেলেন যে তাঁরা আমার সম্পর্ক বুঝি অনেক কিছু জেনে ফেলেছেন। কিন্তু আমি ব্যক্তিগত জীবনকে অত্যন্তই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। পরিবার, বন্ধু এই সবকিছুই আমার ব্যক্তিগত জীবন। এগুলো আমি গোপনে রাখতেই পছন্দ করি। তাই অনেক জায়গায় অনেক কিছুই লেখা হয় আমার নামে। কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না।' সম্প্রতি তাঁকে ফের বিয়ে এবং স্বপ্নের পুরুষকে নিয়ে মতামত জানালেন 'জন্নত টু' অভিনেত্রী।

আজ জন্মদিন 'ইনভিজবল ওম্যান' অভিনেত্রী এষা গুপ্তার। চলতি বছর ৩৬-এ পা দিলেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি জয়পুরে ভাইয়ের বিয়ে উপভোগ করতে ব্যস্ত। বিয়ে এবং কেমন পুরুষ পছন্দ সেই সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে এষা গুপ্তা বলেন, 'আমাদের পরিবারে পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি সফল। আর আমাদের পরিবারে মেয়েদেরকেও স্বাধীনভাবে বাঁচার শিক্ষা দেওয়া হয় অভিভাবকের পক্ষ থেকে। আমরাও সেভাবেই বড় হয়েছি। হয়তো আমি কোনও ধনী পরিবারের ছেলেকে বিয়ে করলাম। আর তারপর সে আমাকে ছেড়ে চলে গেল। আমি এমন পরিস্থিতিতে পড়তেই চাই না। আমি এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই যে আমাকে সমর্থন করবে। এবং আমাকে বদলে দেওয়ার চেষ্টা করবে না। কারণ, আমি স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করি। বিয়ের পর আমার পদবীও পরিবর্তন করতে চাই না।'

আরও পড়ুন - Tanishaa Mukerji Covid Positive: করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়

বিনোদনের জগতে কাজ করার পাশাপাশি খেলাধুলোতেও সমান আগ্রহ রয়েছে এষা গুপ্তার। স্পোর্টল লাভার এষা খেলাধুলো নির্ভর কোনও ছবিতে অভিনয় করতে চান। এই মুহূর্তে বলিউডে বেশ কিছু স্পোর্টস ফিল্মও তৈরি হচ্ছে। অভিনেত্রী তাপসী পান্নুও সম্প্রতি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করলেন। এষা গুপ্তাও স্পোর্টস ফিল্মে কাজ করতে আগ্রহী। এই প্রসঙ্গে বললেন, 'এটা আমার কাছে স্বপ্নের মতো। পিটি উষা জি-র ছবিতে কাজ করতে পারলে খুব ভালো লাগবে। হর্স রাইডিং থেকে স্কাই ডাইভিং এমনকি ডিপ সি ডাইভিংও পছন্দ করি।'

সেরা শিরোনাম

Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget