এক্সপ্লোর

বলিউড কেন ছাড়লেন, মাদকচক্রে তাঁর ভূমিকা, সবকিছু নিয়ে খোলাখুলি কথা বললেন মমতা কুলকার্নি

নয়াদিল্লি: দীর্ঘ ষোল বছর পর অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বলিউডের একসময়ের লাস্যময়ী মমতা কুলকার্নি। এবিপিকে সরাসরি জানালেন নিজের কেরিয়ারের চূড়োয় থাকা অবস্থায় কেন তিনি বলিউড ছেড়ে চলে গিয়ে ছিলেন। কেনই বা তিনি মাদক-ব্যবসায়ী ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ছিলেন। এবিপি নিউজের প্রতিনিধি শিলা রাভালকে দেওয়া এক সাক্ষাত্কারে মমতা কেনিয়া থেকে জানালেন তাঁর জীবনের অনেক অজানা তথ্য। জানালেন তাঁর যোগীনি হওয়ার নেপথ্য কারণ। এই সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সি বলিউড অভিনেত্রী জানিয়েছেন কীভাবে, কোথায় তাঁর মাদক পাচারকারী ভিকি গোস্বামী বা বিজয়গিরি গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল। দুবাইয়ে এক পার্টিতে তাঁদের প্রথম আলাপ। দুবাইয়ে ড্রিমল্যান্ড নামের এক পাঁচতারা হোটেলের মালিক ছিলেন ভিকি। সেখানেই বিভিন্ন সময় বিলাশবহুল পার্টির আসর বসত। এমনই এক পার্টিতে মমতাকে দেখে বাকরুদ্ধ হয়ে যান ভিকি। প্রথম দর্শনে ভিকির মমতাকে ভাল লাগলেও, অভিনেত্রী তাঁকে সেভাবে কোনওদিনই পাত্তা দেননি। কিন্তু অবশেষে ভিকির একনিষ্ঠ চেষ্টার সামনে আত্মসমর্পণ করেন রুপোলি দুনিয়ার এই সুন্দরী। মমতা জানান, একদিন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে দুবাইয়ে চলে যান। সেইসময় ভিকি জেলবন্দি ছিলেন। মমতা তখন দুবাইয়ে খুব সাধারণ ভাবেই জীবনযাপন করছিলেন। অবশেষে ২০০০ সালে মমতা তাঁর আধ্যাত্মিক গুরু চৈতন্য গগনগিরি নাথের নির্দেশে দুবাইয়ে ভিকির সঙ্গে দেখা করেন। এরমধ্যে একদিন ভিকি মমতাকে ফোন করে জানান, তিনি অল্প কয়েকদিনের মধ্যে মারা যাবেন। এরপরই তাঁর কাছে পাকাপাকি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা, জানিয়েছেন সাক্ষাত্কারে। রুপোলি দুনিয়ায় একসময় সলমন খান, অক্ষয় কুমার, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আমির খান, গোবিন্দা, সঞ্জয় কপূর, সানি দেওলের মতো সফল তারকাদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন এই অভিনেত্রী। বলিউডকে উপহার দিয়েছেন সেইসময়ের একের পর এক হিট ছবি। কিন্তু গ্ল্যামার দুনিয়ার প্রতি সেভাবে কখনওই আকর্ষণ অনুভব করতেন না মমতা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি তাঁর মায়ের চাপে এই দুনিয়ায় পা রেখেছিলেন। তাই কেরিয়ারের চূড়োয় থাকতে থাকতে অন্তরালে চলে যেতে একটুও দ্বিধাবোধ করেননি তিনি। তিনি এখনও বলিউড ছবি দেখেন কিনা, এপ্রশ্নের উত্তরে মমতা জানিয়েছেন, তাঁর দেখা শেষ বলিউডি ছবি হল ‘মুন্নাভাই’। তবে আগের মতোই এবারও মমতা জানিয়েছেন, তিনি বা তাঁর প্রেমিক ভিকি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত নন। আপাতত, মমতা একটি বই লেখরা কাজে ব্যস্ত রয়েছেন। তাঁর এই আত্মজীবনীতে তিনি তাঁর জীবনের কথা বলেছেন। মমতা ভারতে আসতে চান কিনা, এপ্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি ২০১২ সালে হরিদ্বারে গিয়েছিলেন, ২০১৩ সালে কুম্ভ মেলায় এসেছিলেন। তবে ভবিষ্যতে ভারতে আসবেন কিনা, সেবিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলেননি মমতা। তাঁর বক্তব্য ভগবান চাইলে তিনি নিশ্চয়ই আসবেন।

এখানে শুনুন মমতা কুলকার্নির একান্ত সাক্ষাৎকার  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget