এক্সপ্লোর

Aamir Khan: পরকীয়ায় আসক্ত ছিলেন আমির ! এক সাংবাদিকের সঙ্গে ছিল সম্পর্ক, রয়েছে সন্তানও- বিস্ফোরক দাবি তারকার ভাইয়ের

Faissal Khan on Aamir Khan's Extra-Marital Affair: গুলাম’ ছবির শ্যুটিং চলাকালীন জেসিকা হাইন্সের সঙ্গে তিনি লিভ ইন সম্পর্কে ছিলেন এবং জেসিকা গর্ভবতী হলে আমির তাঁকে গর্ভপাত করানোর কথা জানান।

Entertainment News: আমির খান তাঁর চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য চর্চিত হলেও তাঁর ব্যক্তিজীবনও জনমানসে সমানভাবে আলোচিত ও চর্চিত হয়। সম্প্রতি তারকার ভাই ফয়সল খান (Faissal Khan) তাঁর সম্পর্কে এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন যে এক ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের (Aamir Khan) নাকি গোপন প্রণয় ছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল এবং রীনা-কিরণ ছাড়াও এই সাংবাদিকের সঙ্গেও নাকি আমির এক সন্তানের জন্ম দিয়েছেন।

ফয়সল খান অভিযোগ করেছেন যে রীনা দত্তের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদের পরে আমিরের সম্পর্ক গাঢ়তর হয়ে উঠেছিল এই ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে। তিনি আরও দাবি করেন যে এই সময়কালে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গেও একত্রবাস করতেন। গতকাল সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি আমির খানের সম্পর্কে এই বিস্ফোরক দাবি করেন।

২০০৫ সালে জীবনের সবথেকে বড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন আমির খান। এই সময় স্টারডাস্ট ম্যাগাজিন তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছিল যে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে আমির খানের প্রণয়-সম্পর্ক ছিল এবং তাদের দুজনের এক সন্তানও রয়েছে। সেই সন্তানকে কখনই আনি স্বীকৃতি দেননি আমির খান। এই গুজব ছড়িয়ে পড়লেও আমির সমস্তই অস্বীকার করেছেন। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে তারকার ভাই ফয়সল খান জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে ‘গুলাম’ ছবির শ্যুটিং চলাকালীন জেসিকা হাইন্সের সঙ্গে তিনি লিভ ইন সম্পর্কে ছিলেন এবং জেসিকা গর্ভবতী হলে আমির তাঁকে গর্ভপাত করানোর কথা জানান। জেসিকা এতে অস্বীকার করেন এবং সন্তানের জন্ম দেন, যার নাম দেন তিনি ‘জান’। ২০১২ সালে বিখ্যাত ‘ভগ’ ম্যাগাজিনের কভার স্টোরিতে জানের ছবি প্রকাশ পায়। এই জেসিকা হাইন্স অমিতাভ বচ্চনের জীবনীগ্রন্থ ‘লুকিং ফর দ্য বিগ বি’ লিখেছেন। সমাজমাধ্যমে সম্প্রতি জেসিকা হাইন্সের পুত্র জানের ছবি ছড়িয়ে পড়েছে এবং আমির খানের সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্য নিয়ে চর্চা চলছে তুঙ্গে।

ফয়সল খান এদিন জানান যে পরিবারকে চিঠি লিখে তিনি আমিরের এই বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন। তাঁকেও বারবার বিয়ের জন্য চাপ দেওয়া হত, মাসিকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরিবারের উপরে বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি। এমনকী তাঁর মাকে নিয়ে পরিবারের অনেকেরই যে দু’বার করে বিবাহ হয়েছে তা নিয়ে বিরক্ত ছিলেন ফয়সল, এমনও জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget