এক্সপ্লোর

Achyut Potdar Death: চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর ! ৯১ বছর বয়সে না ফেরার দেশে অচ্যুত পোতদার

Bollywood Actor Achyut Potdar Demise: থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অচ্যুত পোদ্দার। মৃত্যুর আগে স্বাস্থ্যের কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Entertainment News: আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর এই চরিত্রের জন্যই তাঁকে (Achyut Potdar Death) অনেকে মনে রেখেছে আজও। তাঁর মুখেই ছিল সেই বিখ্যাত সংলাপ ‘কহেনা ক্যায়া চাহতে হো ?’। ৯১ বছর বয়সে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ১৮ অগাস্ট সোমবার তাঁর মৃত্যু হয়েছে।

থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অচ্যুত পোতদার। মৃত্যুর আগে স্বাস্থ্যের কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে তাঁকে হাসপাতালে (Achyut Potdar Death) ভর্তি করা হয়েছিল। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। ১৯ অগাস্ট মঙ্গলবার থানেতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

চলচ্চিত্র দুনিয়ায় আসার আগে অচ্যুত পোতদার ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীতে চাকরি করেছেন এবং পরে ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেছিলেন। তবে তাঁর (Achyut Potdar Death) আসল নেশা ছিল অভিনয়, ১৯৮০ সাল থেকে সোৎসাহে এই অভিনয়ে মনোনিবেশ করেছিলেন তিনি। পরবর্তী চার দশক ধরে তিনি হিন্দি ও মরাঠি চলচ্চিত্রের দুনিয়ায় ১২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এমনকী বহু ছবির জন্য তাঁর জনপ্রিয়তাও আকাশছোঁয়া হয়েছিল।

তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে – আক্রোশ, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, দিলওয়ালে, রঙ্গিলা, বস্তাভ, হাম সাথ সাথ হ্যায়, লগে রহো মুন্না ভাই, দাবাং ২, ভেন্টিলেটরের মত আইকনিক ছবি। রাজকুমার হিরানির ছবি ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপক হিসেবে তাঁর কৌতুক-মিশ্রিত অভিনয় তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছিল। তাঁর বেশ কিছু সংলাপ ঘিরে আজও সমাজমাধ্যমে মিমের বন্যা চলে।

শুধু চলচ্চিত্রের দুনিয়াতেই নয়, অচ্যুত পোতদারকে বহু টেলিভিশন শো এবং ধারাবাহিকে দেখা গিয়েছে। টেলিভিশন দুনিয়াতে ওয়াগল কি দুনিয়া, মাঝা হোশিল না, মিসেস তেন্ডুলকর, ভারত কি খোঁজ ইত্যাদি শোয়ের জন্য আজও জনপ্রিয় তিনি। টেলিভিশনেও তিনি একজন পরিচিত মুখ ছিলেন। একাধারে মঞ্চ, টেলিভিশন এবং সিনেমার পর্দায় অভিনয়ের প্রতিভাধর অচ্যুত পোদ্দার সহকর্মীদের কাছেও তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।

তাঁর মৃত্যুর খবরে চলচ্চিত্র দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীরা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। অনেকেই ভারতীয় বিনোদনের জগতে তাঁর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করে তাঁকে হিন্দি ও মরাঠি চলচ্চিত্রের অন্যতম এক রত্ন বলে অভিহিত করেছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget