এক্সপ্লোর

Farmer Protest Update: মিসেস জোনাস চুপ কেন? কৃষক বিক্ষোভ নিয়ে প্রিয়ঙ্কাকে খোঁচা মিয়া খলিফার

মিয়া খলিফার টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে তাঁর প্রশ্নকে সমর্থন করেছেন। আবার অনেকে তাঁকে মনে করিয়ে দিয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়া এই ইস্যুতে আগেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

 

মুম্বই: পর্ন ছবির প্রাক্তন তারকা মিয়া খলিফা ইতিমধ্যেই ভারতের কৃষক বিক্ষোভের সমর্থনে মুখ খুলেছেন। এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটি, দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়ার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, এত কিছু ঘটছে, মিসেস জোনাস চুপ কেন।

মিয়া খলিফা আদতে লেবাননের মেয়ে। কিন্তু তিনি সেলিব্রিটি হয়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর, প্রাপ্তবয়স্কদের জন্য ছবিতে অভিনয় করতেন, যদিও বেশ কিছুদিন আর পর্ন ছবিতে দেখা যায়নি তাঁকে। ভারতের কৃষক আন্দোলনের খোলাখুলি সমর্থন করেছেন তিনি। তারপর থেকে একের পর এক টুইট করে চলেছেন বিক্ষুব্ধ কৃষকদের সমর্থনে। এবার আরও এক টুইটে তিনি প্রশ্ন করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার ‘নীরবতা’ নিয়ে। প্রিয়ঙ্কাকে নিশানা করে মিয়া খলিফা প্রশ্ন করেছেন, মিসেস জোনাস কখন কিছু বলবেন? জানতে উৎসুক। এতো আমার বেইরুট ধ্বংস হওয়া নিয়ে শাকিরার চুপ করে থাকার মত লাগছে। চুপ।

দেখুন তাঁর টুইট

মিয়া খলিফার টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে তাঁর প্রশ্নকে সমর্থন করেছেন। আবার অনেকে তাঁকে মনে করিয়ে দিয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়া এই ইস্যুতে আগেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

প্রিয়ঙ্কা গত বছর ৬ ডিসেম্বর পঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কৃষক আন্দোলন নিয়ে টুইট রিটুইট করেন। কৃষকদের সমর্থনে তিনি লিখেছেন, আমাদের কৃষকরা ভারতের খাদ্য জওয়ান। তাঁদের ভয় দূর করা উচিত। তাঁদের দাবি মেনে নেওয়া উচিত। এক সফল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের উচিত, তাঁদের আশ্বাস দেওয়া যে এই সমস্যা সমাধান দ্রুত পাওয়া যাবে।

দেখুন তাঁর টুইট

প্রিয়ঙ্কা এই মুহূর্তে আমেরিকায়। বলিউড কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। এখন তাঁকে দেখা যাচ্ছে হলিউডে, বিয়ে করেছেন তাঁর থেকে বয়সে ১০ বছরের ছোট, গায়ক নিক জোনাসকে। কৃষক আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন নামী দামী বিদেশি সেলিব্রিটি। এঁদের মধ্যে রয়েছেন পপ তারকা রিহানা এবং কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget