এক্সপ্লোর

বাবা ভালবাসতেন তাঁর সিনেমা, সুরা আর নায়িকাদের, আত্মজীবনীতে বললেন ঋষি কপূর

মুম্বই: রাজ কপূরের বর্ণময় জীবনের কথা সিনেপ্রেমীদের অজানা ছিল না। এবার তার ওপর আরও অনেকটা আলো ফেললেন তাঁরই ছোট ছেলে ঋষি কপূর। আত্মজীবনীতে ঋষি বলেছেন, নিজের করা ছবি, সুরা ও অভিনেত্রীরা- সবই তাঁর বাবার প্রিয় ছিল। টুইটারে আসার পর থেকেই খোলাখুলি, বিন্দাস এক ঋষি কপূরের দেখা পেয়েছেন সকলে। এই ঋষি যেমন কিম কারদাশিয়াঁর পোশাক নিয়ে ঠাট্টা করেন তেমনই টুইটারেও ঝগড়াঝাঁটি করেন ভাইঝির ছেলের নাম নিয়ে। এবার তাঁরই আত্মজীবনী বার হতে চলেছে, যার নাম ঋষির জীবনের মতই- ‘খুল্লাম খুল্লা: ঋষি কপূর আনসেন্সরড’। তাতেই তিনি লিখেছেন বাবা রাজের নিজের নায়িকাদের সঙ্গে বহুচর্চিত প্রেম নিয়ে। একইসঙ্গে ধরা পড়েছে সিনেমার প্রতি রাজের গভীর ভালবাসা ও ছেলে ঋষির সঙ্গে সম্পর্ক। নার্গিস দত্তের সঙ্গে রাজ কপূরের সম্পর্ক দিয়েই কার্যত শুরু হয়েছে ঋষির বই। তারপর এসেছে বৈজয়ন্তীমালার সঙ্গে রাজের সম্পর্কের জেরে বাড়িতে অশান্তি। চিন্টু লিখেছেন, সে সময় মা তাঁকে নিয়ে গিয়ে ওঠেন মেরিন ড্রাইবের নটরাজ হোটেলে। যতদিন না সেই সম্পর্ক শেষ হয়, তাঁর মা ঘরে ফেরেননি। বৈজয়ন্তীমালা যে এই সম্পর্কের কথা অস্বীকার করেন, তাতেও ক্ষুব্ধ ঋষি। হুইস্কির একটি বিশেষ ব্র্যান্ডের প্রতি ভারতীয় সিনেমার গ্রেটেস্ট শোম্যানের অবশেসন ছিল। যখন ছেলেদের সঙ্গে বসে তিনি পান করা শুরু করেন, তখন ঋষিরা দেখেন, বাবা লন্ডন থেকে আসা জনি ওয়াকার ছাড়া কিছু ছোঁন না। তবে ছেলেদের জন্য বরাদ্দ ছিল স্থানীয় হুইস্কি। তাঁর মৃত্যুর পর আলমারি থেকে বার হয় না খোলা অসংখ্য সুরার বোতল। প্রথম জীবনে ভয় পেতেন বাবাকে। পরে সেটাই ব্যাখ্যাতীত ভালবাসা আর সম্মানে বদলে যায়। বিশেষ করে বাবার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে কৃতার্থ হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর কাছে, রাজ কপূর একইসঙ্গে বাবা ও গুরু। নার্গিসের পর তিনিই রাজের সঙ্গে সবথেকে বেশি-তিনটি ছবি.তে কাজের সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget