এক্সপ্লোর

৩ বছরেই শ্লীলতাহানি হয়েছিল তাঁর, প্রতিদিনই এর সঙ্গে লড়তে হয় আমাদের, বললেন ফতিমা সানা শেখ

ফতিমার কথায়, আমায় লোকের কাছে শুনতে হয়েছে যে, কাজ পাওয়ার একমাত্র রাস্তা হল যৌন সম্পর্কে রাজি হওয়া। আমারও এই অভিজ্ঞতা হয়েছে। যে কোনও কারণেই হোক, আমি কাজ হারিয়েছি, অন্য কেউ তা পেয়েছে।

মুম্বই: আমির খানের  ‘দঙ্গল’-এ বলিউডে আত্মপ্রকাশ  হয়েছিল ফতিমা সানা শেখের।  আবির্ভাবেই হিন্দি ছবির দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু ‘দঙ্গল’-এ সুযোগ পাওয়ার আগে  একাধিকবার তাঁকে প্রত্যাখ্যান পেতে হয়েছিল বলে জানিয়েছেন ফতিমা নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে  দীপিকা পাড়ুকোন বা ঐশ্বর্যা রাইয়ের মতো দেখতে নন বলে জানিয়ে তাঁকে খারিজ করে  দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি । বলেছেন, আমায় বহুবার শুনতে হয়েছে, তুমি তো কখনও হিরোইন হতে পারবে না। তুমি দেখতে দীপিকার মতো নও, ঐশ্বর্যার মতোও নয়। কী করে হিরোইন হবে!  ওদের মতো লোকজন আছে যারা মন ভেঙে দেবে। কিন্তু এখন  পিছনের দিকে তাকিয়ে ভাবি, ভালই হয়েছে। ওটাই ওদের কাছে সৌন্দর্য্যের মাপকাঠি। ওরা মনে করে, হিরোইন হতে গেলে কাউকে এরকম বা ওরকমই দেখতে হতে  হবে। আর আমি সেই সারিতে পড়ি না। কিন্তু এখন সুযোগ আছে। আমার মতো লোকজনের জন্যও ছবির সুযোগ আসছে,যারা  সুপারমডেলদের মতো নয়, দেখতে স্বাভাবিক, গড়পড়তা। কেরিয়ারের শুরুতে তাঁর যে যৌনগন্ধী আচরণের অভিজ্ঞতা হয়েছিল, তাও সাক্ষাত্কারে জানিয়েছেন ফতিমা। জানিয়েছেন, সমাজের এত গভীরে যৌন লিপ্সার স্রোত বয়ে চলেছে যে, মাত্র তিন বছর বয়সে তাঁরও শ্লীলতাহানি করা হয়েছিল। ফতিমার কথায়, আমায় লোকের কাছে শুনতে হয়েছে যে, কাজ পাওয়ার একমাত্র রাস্তা হল যৌন সম্পর্কে রাজি হওয়া। আমারও এই অভিজ্ঞতা হয়েছে। যে কোনও কারণেই হোক, আমি কাজ হারিয়েছি, অন্য কেউ তা পেয়েছে। কিন্তু আমার মনে হয়, এই ইন্ডাস্ট্রি ছাড়া অন্যত্রও বহু লোক অজস্র বাধার মুখে পড়ছেন এবং যৌনতা খুব প্রাসঙ্গিক, প্রতিটি  ইন্ডাস্ট্রিতেই আছে। ৫ বছর, না, তিন বছর বয়সে আমার শ্লীলতাহানি হয়েছিল। সুতরাং যৌনতার শিকড় যে কতটা গভীরে, সেটাই বোঝা  যাচ্ছে। প্রতিদিন এর সঙ্গে লড়তে  হয়। প্রতিটি মহিলাকে, সংখ্যালঘুকে রোজ লড়তে হয়। তবে আমাদের ভবিষ্যত্ উন্নত হবে, আশা করছি। সামনেই ‘লুডো’ ও ‘সুরয পে মঙ্গল ভারী’-এই পরপর দুটি ছবিতে দেখা যাবে ফতিমাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget