এক্সপ্লোর

Dharmendra Health Update: অবস্থার অবনতি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর, স্থানান্তরিত করা হল ভেন্টিলেশনে!

Dharmendra News: মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কয়েকদিন আগে, সেখানেই চলছিল চিকিৎসা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভেন্টিলেশনে আছেন।
  • শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি ভর্তি হয়েছিলেন।
  • রবিবার রাত থেকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত।
  • ৯ মে ৯০ বছরে পা দেওয়ার কথা তাঁর।

কলকাতা: সংকটজনক বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। আগামী মাসের ৮ তারিখ, ৯০ বছরে পা দেওয়ার কথা বর্ষীয়ান অভিনেতার। কিন্তু তার আগেই, বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন অভিনেতা। সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এরপরে তিনি সুস্থ হয়ে বাড়ি ও ফিরে এসেছিলেন। তবে ফের অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ইতিমধ্যেই কয়েকটা দিন হাসপাতালে কাটিয়ে ফেলেছিলেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। কয়েকদিন আগেই, পাপারাৎজিদের মুখোমুখি হয়ে হেমা মালিনী (Hema Malini) জানিয়েছিলেন, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। তবে এবার জানা গেল নতুন খবর। রবিবার রাত থেকেই স্বাস্থ্যের অবনতি হয়েছে অভিনেতার। তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। 

জানা যাচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কয়েকদিন আগে, সেখানেই চলছিল চিকিৎসা। তবে রবিবার রাত থেকে, বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের অবনতি হয়। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভেন্টিলেশনে দিতে হয়েছে। এখনও পর্যন্ত হাসপাতালের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। তবে তাঁর বয়সের কথা মাথায় রেখেই তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল।

শোনা যায়, এর আগে, নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্র। বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। সেই কারণেই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন, রোজ রোজ হাসপাতালে যাওয়ার চেয়ে, একেবারে হাসপাতালে ভর্তি হয়ে কিছু পরীক্ষা করিয়ে নেওয়া ভাল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চলছিল সেই মতো চিকিৎসাও। কিন্তু রবিবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছে গিয়েছেন হেমা মালিনী।

১৯৬০ সালে, 'দিল ভি তেরা হাম ভি তেরে' (Dil Bhi Tera Hum Bhi Tere) ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রেখেছিলেন ধর্মেন্দ্র। এরপরে, 'আনপড়' (Anpadh), বন্দিনী (Bandini), অনুপমা (Anupama) ও 'আয়া সাওন ঝুম কে' (Aaya Sawan Jhoom Ke) সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। 'শোলে' (Sholay) সিনেমার হাত ধরে যেন নতুন করে পরিচিতি পান ধর্মেন্দ্র। এরপরে, 'ধর্ম-বীর' (Dharam Veer), 'চুপকে চুপকে' (Chupke Chupke), 'মেরা গাঁও মেরা দেশ' (Mera Gaon Mera Desh) আর ড্রিম গার্ল (Dream Girl) ছবিগুলির পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি ধর্মেন্দ্রকে।

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget