এক্সপ্লোর

12th Fail: ফিল্মফেয়ার জিতল 'টুয়েলভথ ফেল', ছবির মনোজের ট্রফি দেখে কী বললেন 'আসল' মনোজ ?

Manoj Kumar Sharma:

মুম্বই:  মুক্তির পর থেকেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'টুয়েলভথ ফেল' (12th Fail)। ওটিটি দুনিয়ায় আসার পরে এর জনপ্রিয়তা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাস্তবের আইপিএস মনোজ কুমার শর্মার জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মনোজের ভূমিকায় বিক্রান্ত মেসির অভিনয় সাড়া ফেলেছে সকলের মনে। সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards) জিতেছে এই ছবি। সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনয়, সেরা সম্পাদনা এবং সেরা চিত্রনাট্যের ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে এই ছবি। আর এই জয়ের আনন্দে একটি ছবি দিয়ে সুন্দর একটি বার্তা দেন আইপিএস মনোজ। কী লিখলেন তিনি ?

এদিন ফিল্মফেয়ার (Filmfare Awards) জেতার পরে নিজের এক্স হ্যান্ডলে মনোজক কুমার শর্মা ছবির অভিনেতা বিক্রান্ত মেসির সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, 'যখন এক মনোজ, নিজের ফিল্মফেয়ার ট্রফি নিয়ে দেখাতে যায় অন্য মনোজকে! তখন যেন ভালবাসা আরও কয়েকগুণ বেড়ে যায়।' ২৯ জানুয়ারি পোস্ট হওয়া এই ছবিতে দেখা যায় বিক্রান্ত মেসির হাতে ধরা রয়েছে ফিল্মফেয়ার ট্রফি এবং সেই ট্রফি হাতে ধরেছেন মনোজ কুমার শর্মা নিজেও। ইতিমধ্যেই ৫ লক্ষ ভিউজ এসেছে এই পোস্টে। কোনও কোনও অনুরাগী এই ছবি দেখে কমেন্টে লিখেছেন যে এখনও তো জাতীয় পুরষ্কার পাওয়া বাকি !

ভারতবাসীকে আবেগের স্রোতে ভাসিয়ে দিয়েছে এই 'টুয়েলভথ ফেল' (12th Fail) ছবি। অস্কারের দৌড়ে এই বছর ভারতের বাজি ছিল এই ছবিকে ঘিরে। মনে করা হয়েছিল অস্কারের মনোনয়ন পেতে পারে এই ছবি। কিন্তু তা হয়নি। অস্কারের মনোনয়ন তালিকায় স্থান পায়নি বিধু বিনোদ চোপড়ার এই ছবি। কিন্তু তাতে কি, 'টুয়েলভথ ফেলে'র বিজয়রথ অব্যাহত। ওটিটিতে মুক্তির তিন দিনের মধ্যেই মোস্ট ওয়াচড তালিকায় শীর্ষে উঠে আসে এই ছবি।

এর আগে 'টুয়েলভথ ফেল' (12th Fail) ছবি দেখে বিরাট প্রশংসা করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও। ১৭ জানুয়ারি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে আনন্দ মহিন্দ্রা লেখেন, শুধু এই ছবির মূল চরিত্রাভিনেতাই নন, বরং এই ছবিতে বিক্রান্তের আড়ালে লুকিয়ে আছে এই দেশের হাজারও পরীক্ষার্থীর কথা যারা রাতদিন প্রচুর সমস্যা, বাধা, প্রতিকূলতা পেরিয়ে লড়াই করে চলেছে সাফল্যের জন্য। এমনকী তিনি এও বলেন যে বিক্রান্তের এই ছবিতে এমন অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত।

আরও পড়ুন: 12th Fail: 'বিক্রান্তের জাতীয় পুরস্কার পাওয়া উচিত', 'টুয়েলভথ ফেল' দেখে উচ্ছ্বসিত আনন্দ মহিন্দ্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget