এক্সপ্লোর

12th Fail: 'বিক্রান্তের জাতীয় পুরস্কার পাওয়া উচিত', 'টুয়েলভথ ফেল' দেখে উচ্ছ্বসিত আনন্দ মহিন্দ্রা

Anand Mahindra: 'টুয়েলভথ ফেল' দেখে উচ্ছ্বসিত আনন্দ মহিন্দ্রা। এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে তিনি এই ছবিকে ঘিরে প্রশংসা করেন। বিক্রান্তের অভিনয়ের প্রশংসাও করেন তিনই।

কলকাতা: প্রথমে প্রেক্ষাগৃহে এবং তারপর নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে বিক্রান্ত মেসি (Vikrant Massey) অভিনীত ছবি 'টুয়েলভথ ফেল' (12th Fail)। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবির কাহিনি গড়ে উঠেছে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনকে ঘিরে। তাঁর সাফল্যের কাহিনিই এই ছবির বিষয় আর মনোজের চরিত্রেই বিক্রান্তের অভিনয় মন কেড়েছে দর্শকদের। সম্প্রতি শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এই ছবি দেখে এক্স হ্যান্ডলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাও আবার এক-দুই লাইনে নয়, একটি দীর্ঘ পোস্টে তিনি নিজের ভাল লাগার কথা প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। আর আনন্দ মহিন্দ্রার এই উচ্ছ্বাসকে ঘিরে ফের একবার চর্চার কেন্দ্রে 'টুয়েলভথ ফেল'।

১৭ জানুয়ারি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) যেখানে তিনি লেখেন, শুধু এই ছবির মূল চরিত্রাভিনেতাই নন, বরং এই ছবিতে বিক্রান্তের আড়ালে লুকিয়ে আছে এই দেশের হাজারও পরীক্ষার্থীর কথা যারা রাতদিন প্রচুর সমস্যা, বাধা, প্রতিকূলতা পেরিয়ে লড়াই করে চলেছে সাফল্যের জন্য। বিধু বিনোদ চোপড়াকে তিনি এই ছবিতে কাস্টিংয়ের জন্য প্রশংসা করেন। মহিন্দ্রা লেখেন, 'ছবিতে প্রতি চরিত্র যেন জীবন্ত বলে মনে হচ্ছিল, প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছে এই ছবিতে'।

দীর্ঘ পোস্টে আলাদা করে বিক্রান্ত মেসির কথাও উল্লেখ করেছেন আনন্দ মহিন্দ্রা। তাঁর মতে বিক্রান্তের অভিনয় এই ছবিতে অত্যন্ত প্রশংসনীয় এবং এই ছবির জন্যেই তাঁর জাতীয় পুরস্কার পাওয়া উচিত। আনন্দ মহিন্দ্রা লেখেন, 'বিক্রান্ত এই ছবিতে শুধুমাত্র নিজের চরিত্রে অভিনয় করেনি, সেই চরিত্রই যাপন করেছে।' তিনি এও স্বীকার করেন যে এখনও স্পেশাল এফেক্টের থেকে একটা ভাল গল্প বেশি আবেদন রাখে দর্শকের কাছে।     

আনন্দ মহিন্দ্রার (Anand Mahindra) এই পোস্টে উত্তরও দেন বিক্রান্ত মেসি। তাঁকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিক্রান্ত লেখেন, 'অশেষ ধন্যবাদ মিস্টার মহিন্দ্রা। আপনার প্রশংসা, এই ছবিকে ঘিরে উচ্ছ্বাস সবই আমার কাছে একটা আলাদা পৃথিবীর মত। আপনি আপনার প্রতিশ্রুতি এবং দক্ষতার দিক থেকে বারবার বহু ভারতীয়ের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আমার মনে হয় আমরাও খানিক সেটা পেরেছি। আপনার এই মতামত শুনে আমি নিশ্চিত আমাদের টিম মেম্বারদের প্রত্যেকে খুবই আনন্দ পাবে, উৎসাহিত হয়ে উঠবে।'

এ প্রসঙ্গে উল্লেখ্য হটস্টারে এই ছবি মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই 'মোস্ট ওয়াচড মুভি'র তালিকায় চলে আসে। IMDb রেটিংয়ে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'কেও ছাপিয়ে যায় এই ছবি।

আরও পড়ুন: Medha Shankr: ভাবমূর্তিতে আঘাত? পুরনো ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে '12th Fail'-এর মেধা

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget