এক্সপ্লোর

Gadar 2 Box Office Collection: বক্সঅফিসে ধুন্ধুমার ব্য়বসা, ৫০০ কোটির ক্লাবে 'গদর ২'?

Gadar 2: ১১ অগাস্ট মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'।

কলকাতা: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। আরও ভারি হল রেকর্ডের পাল্লা। মাত্র ২২ দিনে ৪৮৭ টাকা আয় করল এই ছবি। 

ইতিমধ্য়েই হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছেছে 'গদর ২'। পিছনে ফেলেছে আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)। 

আরও পড়ুন...

কোমলতা বাড়িয়ে ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করতে সাহায্য় করে দুধ, রয়েছে আরও একাধিক উপকার

একনজরে দেখে নেওয়া যাক এই ছবির ব্য়বসা

৫০ কোটি টাকা: দিন ২

১০০ কোটি টাকা: দিন ৩

১৫০ কোটি টাকা: দিন ৪

২০০ কোটি টাকা: দিন ৫

২৫০ কোটি টাকা: দিন ৬

300 কোটি টাকা: দিন ৮

৩৫০ কোটি টাকা: দিন ১০

৪০০ কোটি টাকা: দিন ১২

৪৮৭ কোটি টাকা: দিন ২২

এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, 'এই ছবি সপ্তাহান্তে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এই ছবির হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেনের কথা বাদ দিলেও, যে সমস্ত ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই 'গদর ২'-এর জন্য সম্ভব হয়েছে।'

একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি এই ছবির আয় বৃদ্ধি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন থেকে। ওই দিন 'গদর ২' বিপুল ব্যবসা করে। তবে দ্বিতীয় শনিবার ছবির আয় পড়ে যায় ৩০ শতাংশ মতো। যদিও 'পাঠান', যা এখনও সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, তারও দ্বিতীয় শনিবার ব্যবসা নিম্নমুখী হয়েছিল, তবে 'গদর ২' ফের মাথা তুলেছে, এবং এই মুহূর্তে 'অপ্রতিরোধ্য' এই ছবি, তা বলাই যায়। মনে করা হচ্ছে আজই ৫০০ কোটির ক্লাবে নাম লেখাবে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত এই ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Anirban Bhattacharya: 'হুলিগানইজম'-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ
'হুলিগানইজম'-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Zubeen Garg: জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি
জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি
Big Boss Bangla: 'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?
'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?

ভিডিও

WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live
Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget