এক্সপ্লোর

Papiya Adhikari: 'চাকরি নেই, DA নেই, অভয়া বিচার পেল না এখনও..', বিজেপির টিকিট পেয়েই সুর চড়ালেন পাপিয়া অধিকারী

Election 2026: এবিপি আনন্দকে পাপিয়া অধিকারী বললেন, 'আমরা লড়াই করব, খেলব না'

কলকাতা: তৃণমূলের অরূপ বিশ্বাসের (Aroop Biswas)-এর বিরুদ্ধে এবার বিজেপির প্রার্থী তিনি। টালিগঞ্জ থেকে এবার বিজেপির টিকিটে লড়বেন পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। আজ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেখানেই নাম রয়েছে পাপিয়া অধিকারীর। লড়াইয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি? 

এবিপি আনন্দকে পাপিয়া অধিকারী বললেন, 'আমরা লড়াই করব, খেলব না। ন্যায়ের জন্য, মানুষকে ভালভাবে রাখার জন্য আমরা লড়াই করব। স্বামীজির 'অভি' মন্ত্রে দিক্ষীত হয়ে আমরা লড়াই করব। এরা বিবেক মেলা করে, কিন্তু স্বামীজির মন্ত্রকে বিশ্বাস করে না। 'অভি' অর্থাৎ ভয়মুক্ত হয়ে লড়াই করব আমরা। সাধারণ মানুষের কাছে এই বার্তাই নিয়ে যাব যে, 'ভয় পেও না।' আমাদের লড়াইটা খুব একটা কঠিন নয় কারণ আমরা সত্যের জন্য লড়াই করছি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমি গিয়ে দেখলাম, মানুষ আমাদের সঙ্গেই রয়েছে।'

বিভিন্ন প্রকল্পের কারণে অনেক ভোট অনেক সময় তৃণমূলের ভোটব্যাঙ্কে যাওয়ার প্রবণতা দেখা যায়। এর মোকাবিলা কীভাবে করবেন পাপিয়া? অভিনেত্রী বলছেন, 'মানুষ আর বুঝতে চাইছে না। মানুষ বুঝতে পেরেছে, চাকরি দিতে পারেনি বলে এগুলো সরকারি ভাতা। বাপ-মা-কে চাকরি দিতে পারেনি, আমাদের ভাইরা সব রাস্তায় বসে রয়েছে। DA দেওয়া হচ্ছে না। অভয়ার খুনের জন্য কোটি কোটি টাকা খরচ করছে কাকে বাঁচাতে, সেটা কী মানুষ বুঝতে পারছে না? অভয়া এখনও অবধি বিচার পেল না!'

আজ বিজেপির প্রার্থী ঘোষণার তালিকায় নাম রয়েছে হিরণ চট্টোপাধ্যায়েরও। এদিন টিকিট পাওয়ার পরে তিনি বলেন, 'আমাদের একটাই লড়াই। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করা। নরেন্দ্র মোদিজীর সুশাসন প্রতিষ্ঠা করা। এই লড়াই আমার একার নয়। এই লড়াই সমগ্র পশ্চিমবঙ্গ বাসীর লড়াই। সমগ্র পশ্চিমবঙ্গের লড়াই।' তিনি আরও বলেন, 'আমায় অনেকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। আমি তাঁদের একটা কথাই বলছি, আমি শুভেচ্ছাবার্তা নেব না এখন। ৪ঠা মে ২০২৬, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হবে, যেদিন নরেন্দ্র মোদির সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেদিন আপনারা শুভেচ্ছা জানাবেন।'

এর আগে খড়গপুর সদর থেকে ভোটে লড়েছেন হিরণ, জয়ী ও হয়েছেন। তবে এবার কেন্দ্র বদল হয়ে হয়েছে শ্যামপুর। অভিনেতা বলছেন, 'আমি পশ্চিমবঙ্গের হয়ে লড়ছি। অসমে বা বিহারে গিয়ে লড়াই করছি না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। ফলে পশ্চিমবঙ্গের যে কোনও জায়গা থেকে পদ্মফুল থেকে লড়ে নরেন্দ্র মোদির সুশাসন প্রতিষ্ঠিত করব। পশ্চিমবঙ্গের মানুষ ও এটাই চান।'

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget