এক্সপ্লোর

Gauri Khan Birthday: মা গৌরী খানের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করলেন সুহানা

মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে, গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে। বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। আজ এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদনের শুনানি হবে।

মুম্বই: আজ জন্মদিন বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের। তবে, এখন আর গৌরী খানের পরিচয় দেওয়ার জন্য শুধু শাহরুখ খানের নাম উল্লেখ করাই জরুরি নয়, তাঁর নিজেরও একটা মজবুত পরিচিতি রয়েছে। বলিউডের নামী ছবি প্রযোজক হওয়ার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার, কস্টিউম ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনার হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। মায়ের জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন মেয়ে সুহানা খান।

আরও পড়ুন - Cruise Drugs Case: মাদক মামলায় জামিন পাবেন আরিয়ান? আট অভিযুক্তের আর্জির শুনানি আজ

মাত্র কিছুদিন আগেই মাদক কান্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। জানা যায়, ছেলের গ্রেফতারির খবর পেয়েই পোশাক এবং বার্গার হাতে আরিয়ানের সঙ্গে দেখা করতে ছুটেছিলেন মা গৌরী খান। মাদক মামলায় এখনও রেহাই মেলেনি আরিয়ানের। মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেফতারি নিয়ে, গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে। এই প্রেক্ষাপটে দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। আজ এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদনের শুনানি হবে। মায়ের জন্মদিনে ছেলের জামিন মঞ্জুর হবে কিনা, সেদিকেই এখন তাকিয়ে বাদশার অনুরাগীরা।

আরও পড়ুন - Hrithik Roshan on Aryan Khan: পাশে দাঁড়ালেন হৃত্বিক রোশন, 'প্রিয় আরিয়ান'-এর উদ্দেশে খোলা চিঠি অভিনেতার

মায়ের জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা খান। নয়ের দশকে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে গৌরীর ফোটোশ্যুটের একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুহানা। ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন মা'। তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিতে ভোলেননি।

প্রসঙ্গত,গত ২  অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান,আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা-সহ ৮ জনকে।  উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএম-র মতো মাদক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget