এক্সপ্লোর

Cruise Drugs Case: মাদক মামলায় জামিন পাবেন আরিয়ান? আট অভিযুক্তের আর্জির শুনানি আজ

আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি।

মুম্বই: ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত।  রাতে আরিয়ান-সহ প্রত্যেককে রাখা হয় এনসিবি অফিসেই। আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি।

মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে অরিয়ানের গ্রেফতারি নিয়ে, গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে। এই প্রেক্ষাপটে দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত।আজ সকালে এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদনের শুনানি হবে।

গত ২  অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহূল ক্রুজ শিপে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান,আরবাজ মার্চেন্ট,মুনমুন ধামেচা-সহ ৮ জনকে।  উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএম-র মতো মাদক। 

মাদককাণ্ডে ধৃত শাহরুখপুত্র-সহ ধৃত আটজনের এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। গতকাল বিকেলে ধৃতদের আদালতে তোলা হয়। শুনানির শুরুতে এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ বলেন, মাদককাণ্ডে ধৃত আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে জেরা করে অর্চিত কুমার নামে আরেক অভিযুক্তের হদিশ মেলে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন এই তিনজনকে মুখোমুখি জেরা করার প্রয়োজন রয়েছে। 

মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের পওয়াই এলাকা থেকে অর্চিত কুমারকে গ্রেফতার করে এনসিবি। সূত্রের দাবি, তাঁর কাছ থেকেও মাদক উদ্ধার হয়েছে। তাঁকে ৯ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।এই অর্চিত কুমারকেই আরিয়ান ও আরবাজের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনসিবি।

যার উত্তরে শাহরুখ পুত্রের আইনজীবী সতীশ মানশিণ্ডে প্রশ্ন তোলেন, অর্চিত কুমারকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তাহলে আগেই কেন তিনজনকে বসিয়ে জেরা করা হল না? ৫ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেও, যখন কোনও তথ্য সামনে আসেনি, তখন কেন ফের আরিয়ানকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে? পাশাপাশি তিনি বলেন, তদন্তে যদি আগামীদিনে কোনও তথ্য সামনে আসে, তাহলে আরিয়ানকে ফের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এনসিবি।

সব পক্ষের সওয়াল-জবাব শুনে আরিয়ান-সহ আটজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।তবে বৃহস্পতিবার রাতে তাঁদের এনসিবি অফিসেই রাখা হয়।

বুধবার মুম্বইয়ের বান্দ্রা এলাকা থেকে এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, ধৃতের থেকে উদ্ধার হয়েছে মেফেড্রোন বা এমডি নামের মাদক।এই নিয়ে মাদককাণ্ডে রবিবার থেকে ধৃতের সংখ্যা হল ১৮।

 

 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget