এক্সপ্লোর

Gauri Khan: 'নকল পনির বিতর্কে লাভবান হয়েছে গৌরী খানের রেস্তোরাঁ', দাবি প্রধান শেফের

গৌরী খান পনির বিতর্ক: 'টোরি'র প্রধান শেফ জানিয়েছেন, 'নকল' পনির বিতর্কের পর তাদের রেস্টুরেন্টের আয় বেড়েছিল। কিভাবে সামলেছিলেন, তাও জানান।

কলকাতা: বেশিরভার মানুষই গৌরী খানের (Gauri Khan) পেশা হিসেবে ইন্টেরিয়ার ডিজাইনিং বা গৃহসজ্জাকেই জানেন। তবে শাহরুখ পত্নীর একটি বিলাসবহুল রেস্তোরাঁও রয়েছে। সেই কথা জানেন না অনেকেই। সেই রেস্তোরাঁর নাম 'টোরি'। সদ্য এই রেস্তোরাঁর নাম শিরোনামে উঠে এসেছিল। একটি বিতর্কের কারণে। এক ইউটিউবার দাবি করেছিলেন, গৌরী খানের বিলাসবহুল রেস্তোরাঁয় নাকি নকল পনির ব্যবহার করা হচ্ছে। এই ঘটনায় বিতর্কের ঝড় ওঠে। রেস্তোরাঁর তরফ থেকে একটি বিবৃতিও পেশ করা হয়েছিল। আর এবার এই ঘটনায় মুখ খুললেন রেস্তোরাঁর প্রধান শেফ। তিনি জানিয়েছেন, নকল পনির নিয়ে তৈরি হওয়া বিতর্কে আদপে রেস্তোরাঁর বিক্রি বেড়েছে।

নকল পনির বিতর্কে 'টোরি'-র প্রধান শেফের বক্তব্য

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে 'টোরি'-র প্রধান শেফ স্টিফেন গাদিত নকল পনির বিতর্ক নিয়ে স্পষ্ট কথা বলেছেন। তিনি বলেন- 'আমরা ভিত্তিহীনভাবে কোনও জিনিসের দিকে আঙুল তুললে, তার একটা প্রভাব পড়ে। আমরা জানি যে আমরা খাবারের যে গুণমান বজায় রাখি, তা সেরা। আমাদের চিন্তা করার কোনও কারণ ছিল না। আমরা বিবৃতি দিয়েছিলাম যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন ব্যাপারটা কীভাবে হয়।' তিনি আরও বলেছেন, 'এখন খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। একটা জিনিসের সঙ্গে একটা জিনিস মিশিয়ে ৪ বছর ধরে পরীক্ষা চলছে। আমরা ওই ভদ্রলোককে বুঝিয়ে বলেছিলাম। উনি সবটা বুঝতে পেরেছিলেন। পরে উনি ওনার পোস্টটিও সরিয়ে নিয়েছিলেন।

নকল পনির বিতর্কে আখেরে লাভ রেস্তোরাঁর!

শেফ স্টিফেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নকল পনির বিতর্কের কারণে রেস্তোরাঁর কী প্রভাব পড়েছিল, তখন তিনি জানান যে এতে তাঁদের লাভ হয়েছে। তিনি বলেন- 'এতে আমাদের ব্যবসা বেড়েছে এবং ইনস্টাগ্রামে আমার ২০-৩০ জনের বেশি ফলোয়ার বেড়েছে, তাই আমি বলব যে এটা একটা আশীর্বাদ ছিল।'

কী ছিল বিতর্ক?

ভাইরাল হয়ে যাওয়া ইনস্টাগ্রাম রিলে দেখা গিয়েছিল ওই ইউটিউবার রেস্তোরাঁয় পরিবেশন করা একটি পনিরের টুকরোতে আয়োডিন লাগিয়ে দিচ্ছেন, যা প্রায়শই স্টার্চের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত একটি পদ্ধতি। আয়োডিন লাগানোর সঙ্গে সঙ্গেই পনির নীল কালো হয়ে যায়, যা তিনি ভেজালের লক্ষণ বলে দাবি করেন। রঙের পরিবর্তন দেখে ওই ইউটিউবার বলেছিলেন, 'শাহরুখ খানের রেস্তোরাঁয় নকল পনির পরিবেশন করা হচ্ছে। এটা দেখে তো আমার প্রায় মাথা ঘুরে যাচ্ছিল'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget