এক্সপ্লোর

Tollywood News: 'আমি যখন শয্যাশায়ী হাসপাতালে, দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে', বন্ধুকে মনে করলেন গৌরব

Ggourab on Oindrila Sharma: 'আমি যখন শয্যাশায়ী, হাসপাতালে, হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে', ফেসবুকে মন খুললেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। তারপর ?

কলকাতা: 'আমি যখন শয্যাশায়ী, হাসপাতালে, হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে', ফেসবুকে মন খুললেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। তারপর ? তারপর আর কি ? অবাক হওয়ার পালা। কারণ প্রথমবার ঐন্দ্রিলার (Oindrila Sharma) সঙ্গে দেখা হয়েছিল, কোনও শ্যুটিং সেটে নয়, হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই।  বন্ধুত্বটা শুরু সেখান থেকেই। আজ ভিন্ন প্রেক্ষাপটে, তাই স্মৃতির শহরে টেলি পাড়ার অন্যতম অভিনেতা গৌরব রায়চৌধুরী (Ggourab Roy Chowdhury)। 

ফেসবুকে গৌরব বলেন, 'আমি যখন শয্যাশায়ী, হাসপাতালে, সার্জারি হওয়ার পরেরদিন অনেক কষ্টে, উঠে আসতে আসতে খুঁড়িয়ে হাঁটছিলাম, হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে। ওর সঙ্গে আলাপও ছিল না। ও নিজেই এসেছিল আলাপ করতে। বলল, শুনলাম, তোমার সার্জারি হয়েছে, এখানে ভর্তি। ওই লেদিন এই মেয়েটির প্রতি এতোটা স্নেহ আর সম্মান বেড়ে গেল ভিতর থেকে, সত্যি আজও জানি না।' তিনি আরও বলেছেন, মন থেকে চাই, তুমি পুরো সুস্থ হয়ে ওঠো। আর এতো ভালো মেয়েটা বারবার অসুস্থ হচ্ছে, এটা বোধয় উপরে যিনি গল্প লিখছেন, তার কাছেই আমার প্রশ্ন রইল, এত নিষ্ঠুর নাইবা হলে আর !'

প্রসঙ্গত, স্বপ্নে ভর করে ডানা মেলার বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তবে অদৃষ্টকে দোষারোপ করার পরিবর্তে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। তাঁর সেই অদম্য লড়াইয়ের সামনে মাথা নোয়াতে হয়েছিল ক্যান্সারকে। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন অভিনয় জগতে। তার পর স্বাভাবিক জীবন যাপনই চলছিল ঐন্দ্রিলার। উৎসবের মরসুমে শাড়ি পরে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।  কিন্তু মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। জমাট বেঁধে যায় রক্ত। তা বার করতে গেলে ঐন্দ্রিলার শরীরের একদিক সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে। হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আরও পড়ুন, অসুস্থ ঐন্দ্রিলা, 'নায়িকা বদল' করে গোয়ায় ছবির শ্যুটিং শুরু

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আগাগোড়া ঐন্দ্রিলার পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। হাওড়ার ওই হাসপাতালেই রয়েছেন তিনি। ঐন্দ্রিলার কাছে কাছেই রয়েছেন। পরিবারের লোকজনও রয়েছেন হাসপাতালে। ঐন্দ্রিলাকে দ্রুত সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনাই লক্ষ্য সকলের। ঐন্দ্রিলার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়াতেও। কলা-কুশলীরা তাঁর খোঁজ নিচ্ছেন। দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। সম্প্রতি, সব্যসাচী চৌধুরী ফেসবুক পোস্ট করে বলেন,  'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি। সাক্ষাৎকার দিইনি। দেবও না। শুধু জেনে রাখুন, মেয়েটা লড়াই করে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। ' এরপর তিনি আরও বলেন, 'নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget