এক্সপ্লোর

Ghore Pherar Gaan: সুরে বাঁধা পরমব্রত, ইশা, গৌরবের ত্রিকোণ প্রেমের গল্প, ১৭ মার্চ বড়পর্দায় 'ঘরে ফেরার গান'

Ishaa, Parambrata Gaurav New Movie: গত ২৩ অক্টোবর মুক্তি পায় ছবির টিজার। লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট, ছোট্ট টিজারে ধরা খুঁটিনাটি। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা

কলকাতা: প্রকাশ্যে ইশা সাহা (Ishaa Saha), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র নতুন ছবি 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan)-এর মুক্তির দিন। অরিত্র সেন এর পরিচালনায় "এস কে মুভিস" এর প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ১৭ মার্চ। এই ছবির টিজার প্রকাশ পেয়েছিল আগেই, তবে ঘোষণা হয়নি ছবি মুক্তির দিন। 

গত ২৩ অক্টোবর মুক্তি পায় ছবির টিজার। লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট, ছোট্ট টিজারে ধরা খুঁটিনাটি। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা। পরমব্রত ও ইশা ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও লন্ডনে। ছবি সম্পর্কে পরমব্রত বলছেন, 'আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায়। দীর্ঘ সময় ধরে ইমরান (পরমব্রত চরিত্রের নাম) শুধু দেশ ছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে। মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান। ঘটনাচক্রে বাড়িতে ফিরতে হয় তাকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে। গল্পের নায়িকা তোড়াও গানবাজনার মানুষ। ইমরানের সাথে যোগসূত্র সেখান থেকেই।'

পরিচালক অরিত্র সেন বলছেন, 'ঘরে ফেরার গান' একটি সম্পর্কের গল্প। গানের সুরে বোনা এক জীবনের গল্প এই ছবি। এই ছবিতে চরিত্ররা স্থিতাবস্থাকে মেনে নেওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে। যেখানে ইমরান ও তোড়া ছবির মূল কেন্দ্র চরিত্র। যেহেতু আমি যুক্তরাজ্যে(UK) বহুদিন ছিলাম, সেই অভিজ্ঞতার জন্যই আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে ভালভাবে পরিচিত। এই ছবি সেই প্রেক্ষাপটেই নিখাদ একটা সম্পর্কের গল্প বলবে'।

আরও পড়ুন: Rituparna Nusrat Yash: এবার বড়পর্দায় মুখোমুখি যশ-ঋতুপর্ণা, গুরুত্বপূর্ণ চরিত্রে নুসরতও

গল্পের প্রেক্ষাপট লন্ডনে। ইশার চরিত্রের নাম তোড়া। কলকাতায় তোড়ার বিয়ে হয় ঋভুর সঙ্গে। কিন্তু এরপরে কাজের জন্য লন্ডনে চলে যেতে হয় তোড়াকে। আর সেখানেই তাঁর আলাপ হয় ইমরানের সঙ্গে। সুরে সুরেই যেন বাঁধা হয়ে যায় তাঁদের সম্পর্ক। ত্রিকোণ প্রেমের জটিলতা আর সম্পর্কের সমীকরণ নিয়েই এগিয়ে যাবে 'ঘরে ফেরার গান'-এর গল্প।

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস ও সমাদীপ্তা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget