এক্সপ্লোর

Golondaaj Poster Release: 'জীবনের প্রথম বায়োপিক', 'গোলন্দাজ' নিয়ে উচ্ছ্বসিত দেব

চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন দেব।

কলকাতা: দোলের দিনেই স্বাধীনতা দিবসের জন্য বড় ঘোষণা।  মুক্তি পেল 'গোলন্দাজ'-এর পোস্টার। চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন দেব। ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের বিভিন্ন ওঠাপড়াকেই দেখানো হবে এই গল্পে।

দেবের জীবনের প্রথম বায়োপিক হতে চলেছে 'গোলন্দাজ'। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেব লিখেছেন, পর্দায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করা আমার জীবনের বড় সম্মান। আশা করি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে এই গল্প। ইংরেজ জমানায় দাঁড়িয়ে তাদেরই অত্যন্ত বিপাকে ফেলেছিলেন নগেন্দ্র প্রসাদ। তাঁর সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।' তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।

দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ইন্দ্রাশীষ রায়, শ্রীকান্ত আচার্য্য ও অগ্নিকে। আগামী ১৩ আগস্ট রুপোলি পর্দায় মুক্তি পাবে 'গোলন্দাজ'। এই প্রথমবার কোনও ফুটবল খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে পোস্টারটি। নগেন্দ্র প্রসাদের ভূমিকায় দেবকে প্রায় চেনাই যায় না। পায়ে ফুটবলের সঙ্গে সঙ্গে পোস্টারে বিশেষ নজর কাড়বে দেবের হাতের ছেড়া শিকল। 

সম্প্রতি রুপোলি পর্দায় ১৫ বছর পার করেছেন দেব। বর্ষপূর্তিতে পুরনো স্মৃতি উস্কে দেব বলেছিলেন, ’১৫ বছর আগে আজকের দিনেই রুপোলি পর্দায় আমি যাত্রা শুরু করেছিলাম। এখনও বিশ্বাসই হয় না তারপর এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। আমার যাত্রার গল্পটা ঠিক একটা কবিতার মত। সেখানে অনেকগুলো চরিত্র আছে, অনেক গল্প আছে আর অনেক প্রতিভাবান সহ অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন।‘

পায়ে পায়ে পার ১৫ বছর। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরে প্রথম পা রেখেছিলেন টলিউডে। তারপর প্রত্যেক বছর ভারি হয়েছে তাঁর সাফল্যের ঝুলি, মুকুটে জুড়েছে নতুন পালক। বর্তমানে ‘গোলন্দাজ’ ছবি নিয়েই ব্যস্ত দীপক অধিকারী, ওরফে দেব।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget