এক্সপ্লোর

Gourab Chatterjee Birthday: 'ইন্ডাস্ট্রিতে তুমি প্রতিভাবান অভিনেতা, আমার কাছে শিশুর মতো সরল, মজার মানুষ', গৌরবের জন্মদিনে দেবলীনা

Actor Gourab Chatterjee Birthday: 'তুমি অবশ্যই ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান, আকর্ষণীয় একজন অভিনেতা, কিন্তু আমার কাছে তুমি সবচেয়ে মিষ্টি, মজার আর শিশুর মতো সরল একটা মানুষ যার সঙ্গে আমার আলাপ হয়েছে একবারই'

কলকাতা: 'আমার জীবনের সবচেয়ে বুদ্ধিদীপ্ত সুখের চাবিটিকে.. শুভ জন্মদিন।' লম্বা চিঠির প্রথমটা এভাবেই শুরু করলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devleena Kumar)। আজ তাঁর স্বামী গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)-র জন্মদিন। আর প্রিয় মানুষের জন্মদিনে তাঁকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন নৃত্যশিল্পী, অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় গৌরব ও নিজের বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন গৌরব ও দেবলীনা। লম্বা চিঠিতে দেবলীনা লিখেছেন, 'শুভ জন্মদিন গৌরব। আমাদের রোজ সকালের কফি ডেট, লম্বা গল্প, বাড়িতে নাচ করা, সপ্তাহান্তে বিভিন্ন পাবে যাওয়া, কাজ নিয়ে আলোচনা করা, বাড়ির জিনিসপত্র কেনাকাটি করা, একসঙ্গে দুপুরের বা রাতের খাবার তৈরি করা, অন্যের ফ্যাশান সম্পর্কিত ধারণা নিয়ে আলোচনা করা... আরও আরও অনেক কিছু। 

কিন্তু এই সবকিছুর মধ্যে সবচেয়ে ভাল অধ্যায়টা হল রোজ গৌরব চট্টোপাধ্যায়কে নিজের চোখের সামনে একটু একটু করে নিজেকে মেলে ধরতে দেখা। হ্যাঁ, তুমি অবশ্যই ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান, আকর্ষণীয় একজন অভিনেতা, কিন্তু আমার কাছে তুমি সবচেয়ে মিষ্টি, মজার আর শিশুর মতো সরল একটা মানুষ যার সঙ্গে আমার আলাপ হয়েছে একবারই। আর তোমার এই জিনিসটাই আমায় সবচেয়ে বেশি আকর্ষণ করে। তোমার একটা হাসিই আমার গোটা দিনটাকে আলো করে দেয়, আর আমি চাই, জীবনে যাই হয়ে যাক না কেন.. তুমি এমনভাবেই হাসতে থাকো। আর হ্যাঁ... আমার কাছে কিন্তু তোমার অনেক এমন ভিডিও রয়েছে, যেগুলো তোমায় অস্বস্তিতে ফেলতে পারে। আপলোড করব কি? অনুমতি চাই।'

খুনসুটিতে ভরা লম্বা পোস্ট জুড়ে শুধুই প্রেম। ২০২১ সালে বিয়ে হয় গৌরব ও দেবলীনার। তার আগে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। নিজের বিয়ে নিয়ে প্রচুর স্বপ্ন ছিল দেবলীনার, পূর্ণ করেছেন তার সবটাই। গাড়ি চালিয়ে বিয়ে করতে আসা থেকে শুরু করে পালকিতে সফর, কন্যাদান ছাড়াই বিয়ে.. সমস্তকিছুই করেছিলেন দেবলীনা। আর তার পরে সুখেই রয়েছেন দম্পতি। দুজনের কাজের গতিও এগোচ্ছে তরতরিয়ে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে প্রমাণ মেলে তার। আর বছরের সঙ্গে সঙ্গে প্রেম বাড়ে, কমে না, সেই দৃষ্টান্তই দেখা গেল দেবলীনার চিঠিতে।

আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget