এক্সপ্লোর

Guru Dutta: ভালবেসেছিলেন ওয়াহিদাকে, কেন এত অল্পবয়সেই চলে গেলেন গুরু দত্ত ?

Guru Dutta Death Anniversary : ওয়াহিদার প্রেমে পড়েছিলেন বিবাহিত গুরু দত্ত, একের পর এক ছবিতে অবাক করে দিয়েছিলেন তিনি।

কলকাতা: সমাজের যে স্তরেই পৌঁছনো যাক না কেন, মানসিক অবসাদে ভোগেননি এমন মানুষের সংখ্যা খুব কম। তাই সেই তালিকায় সাধারণের পাশাপাশি রয়েছেন সেলেবরাও। সাম্প্রতিককালে ডিজিট্যাল লাইফ আসার পর সেই সংখ্যাটা অনেকটা পরিমাণে বাড়লেও, ৯০ দশকের আগেও খুব একটা কম ছিল না। এবং এই মানসিক অবসাদের কারণ হিসেবে আর্থিক অবস্থা থেকে শুরু করে প্রেমের সম্পর্কেই পাল্লা ভারী। ডিপ্রেশন থেকে অনেকেই আত্মহত্যা করেছেন। অনেকেই আত্মহত্যার চেষ্টা করেছেন। বলিউডের আকাশে বাতাসে ভাসে আরও একটা নাম। শোনা যায় আর সেই তালিকায় রয়েছেন খোদ ভারতের ক্লাসিক সিনেমার জনক গুরু দত্ত (Guru Dutta)। 

সালটা ১৯৫০। সেইসময় বিখ্যাত গায়িকা গীতা রায় চৌধুরীর প্রেমে পড়েছিলেন গুরু দত্ত। তার প্রথম ছবি বাজির-র প্লে ব্যাক সিঙ্গার ছিলেন গীতা। সেই শুরু ভালবাসার পথ চলার। আর প্রেম থেকেই পরিবারের অমতে ১৯৫৩ সালে গীতা রায় চৌধুরীকে বিয়ে করেছিলেন।কিন্তু তার মাঝেই আসে নয়া মোড়। বিয়ের মাত্র তিন বছরের মাথাতেই ১৯৫৬ সালে গুরু দত্তর সঙ্গে পরিচয় হয় ওয়াহিদা রহমানেরতখন সবে তেলেগু ছবিতে নাম করেছেন ওয়াহিদা।। ওয়াহিদাকে দেখেই মনে দাগ কেটে গিয়েছিল গুরু দত্তর। ব্যাস আর কি, তখনই তাঁকে নিয়ে মুম্বই চলে আসেন গুরু দত্ত। এরপরেই পিছনে ফিরে তাঁকাননি। নিজেরই প্রযোজিত সিআইডি ছবিতে খলচরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন ওয়াহিদাকে।

এরপর পিয়াসা, চৌধভি কা চাঁদ-সহ একের পর এক ছবিতে ওয়াহিদাময় ফ্রেম। তবে চৌধভি কা চাঁদ ছবিতে ওয়াহিদার বিপরীতে অভিনয় করে সকলকে অবাক করে দেন গুরু দত্ত। যদিও এটা আদতেই অভিনয়, নাকি আসলেই মনে কথা , সেটা ক্রমশই বাইরে বেরিয়ে আসে। কারণ ততদিন ওয়াহিদার প্রেমে পড়ে গিয়েছে গুরু দত্ত। তবে আরও দশটা দাম্পত্য সম্পর্কের মতোই তারও ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছিল। গীতা দত্ত তাঁকে ছেড়ে চলে যান। বিবাহ বিচ্ছেদ ছাড়াই আলাদা থাকা শুরু করেন। কিন্তু এখানে গিয়েছে এক সমান্তরাল রেখা। যেখানে গুরু দত্ত ভালবেসেছেন দুই তরফেই সমানে। তবে এই ঝড় গুরু দত্তের জীবন ছাড়খার করে দেয়। 

অসাধারণ অভিনয়, চিত্রনাট্য, পরিচালনা সত্ত্বেও মুখ থুবড়ে পড়ে গুরু দত্ত এবং ওয়াহিদা রহমানের ছবি কাগজকে ফুল। ছবিটি বাণিজ্য়িক সাফল্য পায়নি। তাঁদের এই প্রেম অনেকেই মেনে নিতে পারেননি।  একদিকে ক্যারিয়ার এর পরেই ক্রমশ মুখ থুবড়ে পড়ে। আর এমন এক ভয়াবহ অন্ধকারের মধ্যেই ওয়াহিদাও তাঁকে ত্যাগ করেন। যদিও গুরু দত্ত যেহেতু তখনও বিবাহিত ছিলেন, তাঁর জীবনে শান্তি ফেরাতেই দূরে সরে যান ওয়াহিদা, বলেই তথ্য জানান দেয়। ১৯৬২ সালে তাঁদের শেষবারের মতো এক ফ্রেমে দেখতে পাওয়া যায়। ছবির নাম সাহেব বিবি অউর গোলাম। যদিও ততদিন প্রায় সবশেষ। অসীম শূন্যতা ঘিরে ধরেছে গুরু দত্তকে। ওয়াহিদা ছেড়ে চলে যাবার পরেই দু দুবার আত্মহত্যার সিদ্ধান্ত নেন গুরু দত্ত। ১৯৬৪ সালেই সব শেষ। আজকেই দিনেই চির ঘুমের দেশে পাড়ি দেন ক্লাসিক ভারতীয় ছবির জনক গুরু দত্ত।

আরও পড়ুন, পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, কীভাবে পরিচালনায় এলেন তপন সিংহ ?


 ঋণ: গুরু দত্ত বায়োগ্রাপি, জনি ওয়াকার, ওয়াহিদা রহমান (সাক্ষাৎকার)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget