এক্সপ্লোর

'Haami 2': শীতের শহরে 'হামি' বৃষ্টি, তিন খুদের হাত ধরে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে 'লাল্টু-মিতালি'

'Haami 2' Promotion: 'হামি ২' ছবির প্রধান চরিত্রে দেখা মিলবে তিন একরত্তির। পর্দায় দর্শক যাদের চিনু, ভেঁপু ও রুকসানা নামে চিনবেন। বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় হঠাৎ 'হামি'র বৃষ্টি।

কলকাতা: সামনেই বড়দিন (Christmas)। আর তার আগেই আগামী শুক্রবার ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'হামি ২' (Haami 2)। ফের দর্শকদের মন মাতাতে বড়পর্দায় হাজির হচ্ছে লাল্টু ও মিতালি জুটি। সঙ্গী তিন মিষ্টি খুদে। ছবি মুক্তির মাত্র দুই দিন বাকি, তাই শীতের শহর ঘুরে জোর কদমে চলছে ছবির শেষ মুহূর্তের প্রচার (promotion)। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) ফেসবুক লাইভে মিলল তারই ঝলক।

শীতের শহরে 'হামি'র মেলা

২৩ ডিসেম্বর আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি 'হামি ২'। বাঙালি সিনেপ্রেমীদের খুবই পছন্দের জুটি লাল্টু ও মিতালি। এর আগেও তাঁদের খুনসুটি, ঝগড়া, হাতে হাত ধরে জীবনের পথে এগিয়ে চলার সাক্ষী থেকেছে দর্শক। ফের তাঁরা ফিরছেন নতুন রূপে। নতুন ছবি, নতুন গল্প, নতুন পেশা তবে একই স্বাদ থাকবে তাঁদের সম্পর্কের।                              

'হামি ২' ছবির প্রধান চরিত্রে দেখা মিলবে তিন একরত্তির। পর্দায় দর্শক যাদের চিনু, ভেঁপু ও রুকসানা নামে চিনবেন। বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় হঠাৎ 'হামি'র বৃষ্টি। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরীর (Gargee Roy Chowdhury) হাত ধরে তিন খুদে, ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও অরিত্রিকা চৌধুরীর দেখা মিলল এক সিনেমা হলের সামনে।                                                                                      

 

আগামী পরশু ছবির মুক্তি। শুরু হয়েছে টিকিটের অ্যাডভান্স বুকিংও। ফলে প্রেক্ষাগৃহে বড় করে পড়েছে পোস্টার। আর সেই দেখে উৎফুল্ল তিন খুদে। তবে শুধু দেখলেই হবে না কি? এবার টিকিট কাটার পালা। খুদেদের পছন্দ মতো স্থানে কাটা হল টিকিটও। দেখা হল অপর এক 'হামি' প্রেমীর সঙ্গেও। তিনিও এসেছেন 'হামি ২'-এর টিকিট কাটতে।

আরও পড়ুন: 'Lakadbaggha' Premier: 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ প্রিমিয়ার হয়ে গেল অংশুমান-ঋদ্ধির 'লকড়বগ্গা' ছবির

প্রসঙ্গত ২০১৮ সালে মুক্তি পায় 'হামি'। সেখানেও প্রধান চরিত্রে ছিলেন শিবপ্রসাদ ও গার্গী। সঙ্গে খুদে ব্রত বন্দ্যোপাধ্যায়। এবারের ছবিতে যদিও দেখা মিলবে একঝাঁক খুদে তারকার। বিশেষ চরিত্রে দেখা যাবে অঞ্জন দত্তকে। ২৩ ডিসেম্বর দর্শকদের মন ভরাতে আসছে 'হামি ২'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget