এক্সপ্লোর

Happy Birthday Priyanka Chopra: ৬ এমন মুহূর্ত যখন বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করেছেন প্রিয়ঙ্কা

Priyanka Chopra Birthday: খাতায় কলমে তিনি পৌঁছলেন চল্লিশে। তবে তাঁর রূপের ছটা দেখে তা বোঝার উপায় নেই বিন্দু মাত্র। তিনি আজও সমান দক্ষতায় দেশ-বিদেশের অজস্র নারী-পুরুষের মনে জায়গা করে নেন সহজেই।

নয়াদিল্লি: খাতায় কলমে তিনি পৌঁছলেন চল্লিশে। তবে তাঁর রূপের ছটা দেখে তা বোঝার উপায় নেই বিন্দু মাত্র। তিনি আজও সমান দক্ষতায় দেশ-বিদেশের অজস্র নারী-পুরুষের মনে জায়গা করে নেন সহজেই। তিনি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) বা পিগি চপস। আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সেই ছয় মুহূর্ত যখন বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করেছেন প্রিয়ঙ্কা।

'ফোর্বস'-এর কভারে প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কা চোপড়া গত ২০ বছর ধরে বিনোদন দুনিয়ার সঙ্গে জড়িত। তিনি প্রথম ভারতীয় নারী যিনি 'ফোর্বস ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল'-এর (Forbes 100 Most Influential People) তালিকায় নিজের নাম তোলেন। এবং একবার নয়, ওই তালিকায় দুবার নাম ওঠে তাঁর।

'ভোগ ইউএস'-এর (Vogue US) কভারে পিগি চপস

২০১৮ সালে প্রিয়ঙ্কা চোপড়া প্রথম দক্ষিণ এশিয় হিসেবে 'ভোগ আমেরিকা'র কভারে নিজের জায়গা করে নেন। 'ভোগ ইন্ডিয়া'র কভার পেজে অজস্রবার থাকার পর প্রথম ভারতীয় হিসেবে ওই পত্রিকার মার্কিনি সংস্করণে স্থান পান।

ম্যারাকেচ ফিল্ম ফেস্টিভ্যালে (Marackech Film Festival) প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কা চোপড়াকে মরক্কোর 'ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দু ফিল্ম দে ম্যারাকেচ'-এ ২০১৯ সালে সম্মানিত করা হয়। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যাঁকে ওই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ডের সঙ্গে তাঁকে সম্মানিত করা হয়।

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাম্বাস্যাডর

প্রিয়ঙ্কা চোপড়া ভারতের সর্বপ্রথম অভিনেত্রী যাঁকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Toronto International Film Festival) অন্যতম অ্যাম্বাস্যাডর করা হয়। ২০২০ সালে অনুষ্ঠানের ৪৫তম সংস্করণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়।

'UNICEF'-এর অ্যাম্বাস্যাডর

২০১৬ সালে, প্রিয়ঙ্কা চোপড়াকে শিশু অধিকারের জন্য গ্লোবাল ইউনিসেফ শুভেচ্ছা দূত (Global UNICEF Goodwill Ambassador) হিসাবে ঘোষণা করা হয়েছিল। গুডউইল অ্যাম্বাস্যাডর পদে যোগদানের আগে তিনি ১০ বছর সংস্থাটির জাতীয় রাষ্ট্রদূত ছিলেন।

টেলিভিশনে সেরা অভিনেত্রী হিসেবে 'পিপলস চয়েস পুরস্কার' (People's Choice Award) জয়

প্রিয়ঙ্কা চোপড়ার অনবদ্য অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি। বিদেশের মাটিতে সেই সাফল্য চূড়ায় পৌঁছয় যখন তিনি 'নতুন টিভি সিরিজের প্রিয় অভিনেত্রী' বিভাগে 'পিপলস চয়েস অ্যাওয়ার্ড' জিতেছিলেন। মার্কিন থ্রিলার 'কোয়ান্টিকো'-তে অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন প্রিয়ঙ্কা।

শুভ জন্মদিন, প্রিয়ঙ্কা চোপড়া!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget