এক্সপ্লোর

Hatyapuri Exclusive: স্ত্রীকে সিঁড়িতে বসিয়ে রেখে সন্দীপ রায়ের কাছে 'কাজ চাইতে' এসেছিলেন ইন্দ্রনীল!

Film Hatyapuri Exclusive: আজ মুক্তি পেল 'হত্যাপুরী'-র প্রথম পোস্টার। ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট ও শ্যাডো ফিল্মসের প্রযোজনায় বড়দিনে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের নতুন ফেলুদার ছবি 'হত্যাপুরী'।

কলকাতা: অভিনয় দেখে নয়, গল্প পড়ে মনে হয়েছিল, ফেলুদার চরিত্রে অভিনয় করবেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে এখনও পর্যন্ত একজনেকর কাছেই কাজ চাইতে গিয়েছিলেন তিনি। সেই পরিচালক হলেন সন্দীপ রায়, আর যে চরিত্রের জন্য অভিনেতা কাজ চাইছে গিয়েছিলেন, সেটি হল 'ফেলুদা'। বছর ঘুরেছে.. সময়ের চাকাও ঘুরেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত বোধহয় ভাবতেও পারেননি, এই ঘটনার কথা একদিন সাংবাদিক সম্মেলনে স্বয়ং বলবেন সন্দীপ রায় (Sandip Roy)। আর সেই সাংবাদিক সম্মেলনের বিষয়? 'হত্যাপুরী', যে গল্পে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneel Sengupta)

আজ মুক্তি পেল 'হত্যাপুরী'-র প্রথম পোস্টার। ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট ও শ্যাডো ফিল্মসের প্রযোজনায় বড়দিনে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের নতুন ফেলুদার ছবি 'হত্যাপুরী'। আজ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সন্দীপ রায় স্বয়ং। সঙ্গে ছিলেন 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল, আয়ুষ দাস, শুভাশীষ মুখোপাধ্যায় ও অন্যান্য অভিনেতারা। 


Hatyapuri Exclusive: স্ত্রীকে সিঁড়িতে বসিয়ে রেখে সন্দীপ রায়ের কাছে 'কাজ চাইতে' এসেছিলেন ইন্দ্রনীল!

সাংবাদিক সম্মেলনে সন্দীপ রায় নিজের মুখে বলেন, 'যখন বেণু (সব্যসাচী চক্রবর্তী) ফেলুদা হিসেবে অভিনয় করছেন, তখনই প্রথম ইন্দ্রনীল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। স্ত্রীকে আমার বাড়ির সিঁড়িতে বসিয়ে রেখে আমার সঙ্গে দেখা করেছিল ও। কেবল বলেছিল, পরের বার ফেলুদা হলে আমার কথা ভাববেন। যখন নতুন ফেলুদার জন্য পরিকল্পনা শুরু করি, তখনই ইন্দ্রনীলের কথা মাথায় এসেছিল। মনে হয়েছিল আমি কারও ওপর চরিত্রটা চাপিয়ে দিচ্ছি না। এমন একজনকে চরিত্রটা দিচ্ছি যে এই চরিত্রটা মন থেকে করতে চায়। তারপর সেটে গিয়ে মনে হয়েছে, সঠিক চরিত্রায়নই হয়েছে।'

আরও পড়ুন: Trina Saha Exclusive: দ্বিতীয় ওয়েব সিরিজেই অঞ্জন দত্তের সঙ্গে কাজের সুযোগ পাওয়া স্বপ্নের মতো: তৃণা

একই সুর ইন্দ্রনীলের গলাতেও। বললেন, 'জীবনে এখনও পর্যন্ত একটা চরিত্রের জন্যই আমি কাজ চাইতে গিয়েছি। সেটা হল ফেলুদা। যবে থেকে ফেলুদার বই পড়েছি, মনে হয়েছে বাংলায় কাজ করব আর ফেলুদা করব না তা কীভাবে সম্ভব? তবে আমি সন্দীপ রায়কে কখনও বলিনি আমায় এই চরিত্রটা দিন, কেবল বলেছিলাম, উনি যেন চরিত্রায়নের সময় আমার কথা মাথায় রাখেন। সেটা যে উনি রেখেছেন, এটা আমার স্বপ্নপূরণ।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget