এক্সপ্লোর

তিনি ঝগড়া শুরু করেছেন প্রমাণ করতে পারলে ট্যুইটার ছেড়ে দেবেন, দাবি কঙ্গনার

তাঁর কথার রূপক অর্থ বুঝতে না পারায় অনুরাগকে নির্বোধ বলেছেন কঙ্গনা।

মুম্বই: তিনি ট্যুইট যুদ্ধ শুরু করেননি এটা যেমন সত্যি , তেমনই শেষ দেখে ছাড়বেন, এটাও সত্যি । এমন হুঁশিয়ারিই দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। পাশাপাশি, অফিস ভাঙার প্রসঙ্গ টেনে বৃহন্মুম্বই পুরসভার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অফিস ভাঙাকে ধর্ষণের সঙ্গে তুলনা করেন। ঊর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নস্টার’ বলায় গত দু’দিন ধরেই চলছে বিতর্ক। সেই ধারাবাহিকতায় শুক্রবার টুইটারে কঙ্গনা লেখেন, অনেকে বলেন তিনি খুব লড়াকু। তা সত্যি নয়। তিনি ঝামেলা  শুরু করেননি। যদি কেউ তা প্রমাণ করতে পারেন তবে ট্যুইটার ছেড়ে দেবেন। একইসঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ট্যুইট যুদ্ধও চলেছে সমানতালে। কঙ্গনা নিজেকে ক্ষত্রিয় ও লড়াকু বলায় অনুরাগ তাঁকে চিন সীমান্তে লড়তে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাল্টা রূপক অর্থ বুঝতে না পারায় অনুরাগকে নির্বোধ বলেছেন কঙ্গনা। সম্প্রতি এক ট্যুইটে কঙ্গনা লিখেছিলেন, ‘আমি এক জন ক্ষত্রিয়। গর্দান দিতে পারি, কিন্তু মাথা নিচু করতে পারব না। দেশের সম্মানের স্বার্থে সব সময়েই মুখ খুলব। আত্মসম্মানের সঙ্গে বেঁচে এসেছি এবং গর্বের সঙ্গে জাতীয়তাবাদী হয়েই বেঁচে থাকব। কখনই নিজের নীতির সঙ্গে আপস করব না। জয় হিন্দ।’ এ কথার জবাবে কটাক্ষ করে অনুরাগ লেখেন, ‘তুমি বরং  চার-পাঁচ জনকে সঙ্গে নিয়ে চিনের সঙ্গে লড়াই করো। চিনকে দেখিয়ে দাও, যখন তুমি আছো, তখন কেউ ভারতের কোনও ক্ষতি করতে পারবে না! তোমার বাড়ি থেকে এলএসি পৌঁছতে মাত্র এক দিন লাগে। যাও বাঘিনী। জয় হিন্দ।’ কঙ্গনা পাল্টা ট্যুইটে বলেন, ‘ঠিক আছে, আমি সীমান্তে যাচ্ছি। আপনিও অলিম্পিক্‌স-এ চলে যান সামনের বছর, দেশের গোল্ড মেডেল দরকার...আপনি তো দেখছি রূপকেও আক্ষরিক অর্থ খুঁজছেন। কবে থেকে এত নির্বোধ হয়ে গিয়েছেন? আমরা যখন বন্ধু ছিলাম, তখন তো বেশ বুদ্ধিমান ছিলেন!’ এরপর অবশ্য চুপ করে থাকেননি অনুরাগও। তাঁর ট্যুইট, ‘তোমার জীবনটাই এখন রূপকের রূপ নিয়েছে!’ পরে আলাদা একটি ট্যুইটে উর্মিলা এবং অনুরাগের সঙ্গে কথার লড়াইর প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, ‘কখনও কোনও যুদ্ধ আমি নিজে থেকে শুরু করিনি। যদি তেমনটা কেউ প্রমাণ করতে পারে, আমি ট্যুইটার ছেড়ে দেব। আমি কখনও লড়াই শুরু করি না। তবে শেষ করি। ভগবান কৃষ্ণ বলেছেন, কেউ যদি যুদ্ধ চায়, তাহলে প্রত্যাখান করতে নেই।’ ফলে আবার কেউ ট্যুইটে তাঁকে আক্রমণ করলে তিনি লড়তে পিছপা যে হবেন না, সে ইঙ্গিতও প্রকারান্তরে দিয়ে রাখলেন কঙ্গনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live
Firhad Hakim: বিধানসভায় বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda Live
Subhman Gill: 'শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে', পোস্ট শুভমন গিলের
Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget