এক্সপ্লোর

Sahdev Dirdo: দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত, কেমন আছে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব?

চলতি বছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছত্তিসগড়ের এক স্কুল ছাত্রের 'বচপন কা পেয়ার' (Baspan Ka Pyar) গান।মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের বহু তারকা এই গানের সঙ্গে নিজের ভিডিও তৈরি করেন

মুম্বই: মঙ্গলবার এত পথ দূর্ঘটনার শিকার হয় ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দো (Sahdev Dirdo)। জানা যায়, বাইকে যাওয়ার সময় পথ দুর্ঘটনার শিকার হয় সে। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আঘাতের মাত্রা এতটাই বেশি ছিল যে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল না কিশোর সহদেবের। 'গেন্দা ফুল' গায়ক বাদশা (Badshah) সহদেবের দুর্ঘটনার খবর জানান সোশ্যাল মিডিয়ায়। খুদে তারকার পরিবারের সদস্যদের সঙ্গেও যে তিনি যোগাযোগ রেখেছেন, সেকথাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। দুর্ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছু ঘণ্টা। এখন কেমন আছে 'বচপন কা পেয়ার' (Baspan Ka Pyar) খ্যাত ভাইরাল বয় সহদেব দির্দো?

চলতি বছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছত্তিসগড়ের এক স্কুল ছাত্রের 'বচপন কা পেয়ার' গান। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের বহু তারকা নিজেদের ইনস্টাগ্রাম রিলে এই গানের সঙ্গে নিজের ভিডিও তৈরি করেন। ছত্তিসগড়ের এই ভাইরাল হওয়া স্কুল ছাত্র সহদেব দির্দোর সেই ভিডিও দেখে তাকে নিয়ে ওই গানেরই রিমিক্স ভার্সন তৈরি করেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার বাদশা। ইউটিউবে বাদশা-সহদেবের যুগলবন্দির 'বচপন কা পেয়ার'-এর ভিডিও কোটি কোটি মানুষ দেখে ফেলেছেন। খুদে ইন্টারনেট সেনসেশনের দুর্ঘটনার কবলে পড়ার খবরও দেন বাদশা।

আরও পড়ুন - Jersey: 'জার্সি'র জন্য আত্মত্যাগ শাহিদ কপূরের, কমালেন বিপুল পারিশ্রমিক

হাসপাতালে ভর্তি করার সময়ও জ্ঞান ছিল না সহদেবের। এখন কেমন আছে সে? প্রসঙ্গে বাদশা তাঁর মাইক্রো ব্লগিং সাইটে জানান, 'সহদেব এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ওর জ্ঞান ফিরেছে। ওকে রাইপুরের একজন ভালো নিউরো সার্জেনের কাছে নিয়ে যাওয়া হবে খুব দ্রুতই। আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।'

প্রসঙ্গত, ছত্তিসগড়ের সুকমায় বাইকে যাওয়ার সময় পিছনে বসেছিল সহদেব দির্দো। কোনওভাবে বাইকের চাকা পিছলে যায়। আর রাস্তায় ছিটকে পড়ে যায় সহদেব। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget