এক্সপ্লোর

Hema Malini on Dharmendra: 'ছেলে-মেয়েরা ঘুমোতে পারেনি, আমার ওপর বিশাল দায়িত্ব ছিল..' ধর্মেন্দ্র বাড়ি ফেরার পরে মুখ খুললেন হেমা মালিনী

Hema Malini on Dharmendra: বুধবার বাড়ি ফিরে আসেন ধর্মেন্দ্র। জানা গিয়েছে, অভিনেতা এখনও পুরোপুরি সুস্থ নন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
  • ভেন্টিলেটরে থাকা ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিয়ে বাড়ি ফিরলেন।
  • অসুস্থ থাকাকালীন ধর্মেন্দ্রর পরিবার উদ্বিগ্ন ছিল, প্রার্থনা করেছিল।
  • ভুল খবর ছড়ানোর পর ধর্মেন্দ্র সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

কলকাতা: তুলনামূলক সুস্থ, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। গত ১ সপ্তাহ দরে, বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার, অভিনেতার অবস্থা গুরুতর হওয়ায়, ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেই সময়ে অনেকে মনে করেছিলেন, অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বেড়েছে। তবে পরিবারের তরফে জানানো হয়েছিল, আসলে তা নয়। বর্ষীয়ান অভিনেতার বয়সের কথা মাথায় রেখেই তাঁকে ভেন্টিলেশনে স্থানাস্তরিত করা হয়েছে। কোনও বিশেষ জটিলতা তৈরি হয়নি। 

এরপরে, বুধবার বাড়ি ফিরে আসেন ধর্মেন্দ্র। জানা গিয়েছে, অভিনেতা এখনও পুরোপুরি সুস্থ নন। বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে, চলবে চিকিৎসাও। বারে বারেই ধর্মেন্দ্রর চিকিৎসা নিয়ে মুখ খুলেছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তখনও হেমা মালিনী জানিয়েছিলেন, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। এরপরে, ধর্মেন্দ্র যখন ভেন্টিলশনেও ছিলেন, তখনও হেমা মালিনী জানিয়েছিলেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় রাগে ফেটে পড়েছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ফেরার পরেও, স্বামীর স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন হেমা মালিনী। 

তিনি বলেন, 'ধর্মেন্দ্রর অসুস্থতার সময়টা আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। ওঁর স্বাস্থ্য নিয়ে ভীষ চিন্তায় ছিলাম আমরা। ওর সমস্ত সন্তান নির্ঘুম রাত কাটিয়েছে। আমার দুর্বল হওয়ার কোনও জায়গাই ছিল না। আমার ওপর প্রচুর দায়িত্ব ছিল। আমি খুব খুশি যে ধর্মেন্দ্র সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। ও যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তাতে আমরা সবাই শান্তি পেয়েছি। ওর এবার খালি মানুষের ভালবাসা আর প্রার্থনার প্রয়োজন। বাকি সবটাই ঈশ্বরের হাতে।'

মঙ্গলবার সকালে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে, অভিনেতা প্রয়াত হয়েছেন। খবর এতটাই ছড়িয়ে পড়ে যে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সামনে ভিড় জমে যায়। মোতায়েন করতে হয় পুলিশ। তবে এরপরেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে ওঠেন, হেমা, এশা। তাঁরা বলেন, এই ধরণের ভুয়ো খবর রটানো মানে বর্ষীয়ান অভিনেতাকে অপমান করা। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এই ধরনের ভুয়ো খবর রটানো থেকে বিরত থাকার আর্জি জানান তাঁরা। এরপরে, বুধবার, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। তাঁকে বাড়ি নিয়ে যেতে হাসপাতালে আসেন পুত্র ববি। অনুরাগীরা প্রত্যাশা করছেন ধর্মেন্দ্র ফের তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget